Logo
Logo
×

বিজ্ঞাপন

জাতীয়

লোডশেডিং কমবে কবে, জানালেন বিদ্যুৎমন্ত্রী

Icon

জাগো বাংলা ডেস্ক

প্রকাশ: ২৭ এপ্রিল ২০২৬, ০৩:২১ পিএম

লোডশেডিং কমবে কবে, জানালেন বিদ্যুৎমন্ত্রী

বিজ্ঞাপন

জ্বালানি সংকটের কারণে বেড়ে যাওয়া লোডশেডিং আগামী সপ্তাহে কমে আসবে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু।

সোমবার (২৭ এপ্রিল) সিপিডি আয়োজিত বাংলাদেশ-চীন নবায়নযোগ্য জ্বালানি ফোরামের আলোচনায় তিনি এ কথা জানান।

বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী বলেন, আগামী সপ্তাহ থেকে দেশে বিদ্যুতের অবস্থা ভালো হবে। লোডশেডিং কমে আসবে।

মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু জানিয়েছেন, সরকার আগামী ৫ বছরে ১০ হাজার মেগাওয়াট সৌরবিদ্যুৎ উৎপাদন করতে চায়। এই লক্ষ্য অর্জনে ভূমির সংকট কাটাতে রেলওয়ে এবং বিভিন্ন মন্ত্রণালয়ের অব্যবহৃত জমি ব্যবহারের পরিকল্পনা নেওয়া হচ্ছে।

মন্ত্রী বলেছেন, বিদ্যুৎ খাতে ৫৬ হাজার কোটি টাকা বকেয়া পরিশোধ বাকি।

Logo

সম্পাদক ও প্রকাশক: মহিউদ্দিন সরকার