Logo
Logo
×

বিজ্ঞাপন

জাতীয়

মনোনয়নবঞ্চিত হওয়ার পর ফেসবুকে পাপিয়ার আবেগঘন পোস্ট

Icon

জাগো বাংলা প্রতিবেদন

প্রকাশ: ২৭ এপ্রিল ২০২৬, ১০:৩৭ এএম

মনোনয়নবঞ্চিত হওয়ার পর ফেসবুকে পাপিয়ার আবেগঘন পোস্ট

বিজ্ঞাপন

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির সংরক্ষিত নারী আসনের চূড়ান্ত তালিকায় জায়গা হয়নি দলের পরিচিত মুখ ও সাবেক সংসদ সদস্য অ্যাডভোকেট সৈয়দা আসিফা আশরাফী পাপিয়া। মনোনয়নবঞ্চিত হওয়ার পর শনিবার (২৫ এপ্রিল) সন্ধ্যায় সামাজিক যোগাযোগমাধ্যমে এক আবেগঘন স্ট্যাটাস দিয়েছেন তিনি। এর আগে সংরক্ষিত নারী আসনের জন্য বিএনপি ৩৬ জনের যে তালিকা প্রকাশ করেছে, তাতে পাপিয়ার নাম না থাকায় রাজনৈতিক মহলে বেশ আলোচনার সৃষ্টি হয়। নবম জাতীয় সংসদের এই সদস্য এবারও মনোনয়নপ্রত্যাশী ছিলেন।রাজনৈতিক দল

ফেসবুক পোস্টে নিজের রাজনৈতিক জীবনের স্মৃতি চারণ করে পাপিয়া লেখেন, তার রাজনীতি কোনো সাময়িক পদ-পদবি বা ব্যক্তিস্বার্থের ওপর ভিত্তি করে নয়।

স্কুলজীবন থেকে ছাত্রদলের প্রাথমিক সদস্য হিসেবে শুরু করা এই পথচলা এখন তাঁর অস্তিত্বের অংশ হয়ে দাঁড়িয়েছে। দীর্ঘ কয়েক দশকের ত্যাগ ও সংগ্রামের কথা উল্লেখ করে তিনি জানান, কোনো বিশেষ পরিস্থিতি তাঁর আদর্শকে টলাতে পারবে না।

দলের প্রতি আনুগত্য প্রকাশ করে তিনি আরও লেখেন, “বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়ার প্রতি আমার ভালোবাসা এত ঠুনকো নয় যে সামান্য আঘাতেই তা বিলীন হয়ে যাবে।

রাজনীতিতে মান-অভিমান বা পরিস্থিতির কারণে মনে কষ্ট থাকতে পারে; কিন্তু আদর্শের জায়গায় আমি কোনোদিন আপস করিনি এবং করবও না।”

নিজের অনুসারী ও শুভাকাঙ্ক্ষীদের আশ্বস্ত করে সাবেক এই সংসদ সদস্য জানান, বিএনপিতেই তাঁর রাজনৈতিক জন্ম এবং এই দলের পতাকাতলে থেকেই তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করতে চান। দলের বাইরে যাওয়ার কোনো সুযোগ নেই বলেও তিনি স্পষ্টভাবে উল্লেখ করেন।

উল্লেখ্য, পাপিয়ার মতো অভিজ্ঞ নেত্রীর মনোনয়ন না পাওয়া নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে তার কর্মী-সমর্থকদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। তবে পাপিয়ার এই বার্তাকে তার রাজনৈতিক পরিপক্বতা ও দলের প্রতি অবিচল আস্থার বহিঃপ্রকাশ হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা।

Logo

সম্পাদক ও প্রকাশক: মহিউদ্দিন সরকার