Logo
Logo
×

বিজ্ঞাপন

জাতীয়

সকাল ৯টার মধ্যে ৪ অঞ্চলে ৮০ কিমি বেগে ঝড়ের শঙ্কা

Icon

জাগো বাংলা প্রতিবেদন

প্রকাশ: ২৭ এপ্রিল ২০২৬, ০৬:৩২ এএম

সকাল ৯টার মধ্যে ৪ অঞ্চলে ৮০ কিমি বেগে ঝড়ের শঙ্কা

বিজ্ঞাপন

দেশের কয়েকটি অঞ্চলে আজ সকাল ৯টার মধ্যে প্রবল দমকা হাওয়া ও বজ্রবৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। বিশেষ করে উত্তর ও উত্তর-পূর্বাঞ্চলে ঝড়ো আবহাওয়ার কারণে সতর্কতা জারি করা হয়েছে।

রোববার (২৬ এপ্রিল) রাত ১১টা থেকে সোমবার (২৭ এপ্রিল) সকাল ৯টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য জারি করা বিশেষ সতর্কবার্তায় বলা হয়েছে, রংপুর, বগুড়া, ময়মনসিংহ ও সিলেট অঞ্চলের ওপর দিয়ে পশ্চিম বা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৬০ থেকে ৮০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে।

এ সময় এসব এলাকায় বৃষ্টি কিংবা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনাও রয়েছে বলে পূর্বাভাসে উল্লেখ করা হয়েছে।

প্রতিকূল আবহাওয়ার কারণে সংশ্লিষ্ট এলাকার নদীবন্দরগুলোকে ২ নম্বর নৌ হুঁশিয়ারি সংকেত দেখাতে নির্দেশ দিয়েছে আবহাওয়া অফিস।

বিশেষজ্ঞদের মতে, এ ধরনের হঠাৎ ঝড়ো হাওয়া নৌযান চলাচলসহ স্বাভাবিক জনজীবনে বিঘ্ন ঘটাতে পারে। তাই ঝুঁকিপূর্ণ এলাকায় বসবাসকারীদের সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে।

Logo

সম্পাদক ও প্রকাশক: মহিউদ্দিন সরকার