Logo
Logo
×

বিজ্ঞাপন

জাতীয়

যে ৩০ জেলায় তাণ্ডব চালাতে পারে কালবৈশাখী

Icon

জাগো বাংলা প্রতিবেদন

প্রকাশ: ২৬ এপ্রিল ২০২৬, ০১:১৫ এএম

যে ৩০ জেলায় তাণ্ডব চালাতে পারে কালবৈশাখী

বিজ্ঞাপন

দেশের ৩০ জেলার ওপর দিয়ে কালবৈশাখী ঝড় বয়ে যেতে পারে। একইসঙ্গে বজ্রসহ বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে।

শনিবার (২৫ এপ্রিল) রাতে কানাডার সাসকাচুয়ান বিশ্ববিদ্যালয়ের আবহাওয়া ও জলবায়ু গবেষক মোস্তফা কামাল পলাশ ফেসবুকে দেওয়া এক পোস্টে এ তথ্য জানান।

তিনি লিখেছেন, শনিবার সন্ধ্যা ৭টার পর থেকে রোববার সকাল ৮টার মধ্যে রংপুর, রাজশাহী, ময়মনসিংহ ও সিলেট বিভাগের বিভিন্ন জেলার ওপর দিয়ে বজ্রপাতসহ কালবৈশাখী ঝড় অতিক্রম করার প্রবল আশংকা করা যাচ্ছে।

রাজশাহী বিভাগের সব জেলায় সন্ধ্যা ৬টা ৪৫ মিনিটের পর থেকে রাত ১২টা, রংপুর বিভাগের সব জেলায় রাত ৮টার পর থেকে সকাল ৬টা এবং সিলেট বিভাগের সব জেলায় রাত ৯টার পর থেকে সকাল ৭টার মধ্যে কালবৈশাখী ঝড় বয়ে যেতে পারে।

এ ছাড়া ময়মনসিংহ বিভাগের শেরপুর, জামালপুর, ময়মনসিংহ ও নেত্রকোনা জেলায় রাত ১০টার পর থেকে সকাল ৬টা; ঢাকা বিভাগের রাজবাড়ী, টাঙ্গাইল, গাজীপুর, কিশোরগঞ্জ জেলায় রাত ১০ পর থেকে সকাল ৬টা এবং খুলনা বিভাগের কুষ্টিয়া, মেহেরপুর জেলায় রাত ৮টার পর থেকে সকাল ৬টার মধ্যে কালবৈশাখী ঝড় বয়ে যাওয়ার প্রবল আশঙ্কা করা যাচ্ছে।

Logo

সম্পাদক ও প্রকাশক: মহিউদ্দিন সরকার