বিজ্ঞাপন
শাহবাগে ছাত্রদল-ছাত্রশিবির মুখোমুখি, থানায় মুসাদ্দিকের ওপর হামলা
জাগো বাংলা প্রতিবেদন
প্রকাশ: ২৩ এপ্রিল ২০২৬, ০৮:৪২ পিএম
বিজ্ঞাপন
শাহবাগ থানায় ছাত্রদল-ছাত্রশিবিরের ধাওয়া-পাল্টাধাওয়া হয়েছে। এক পর্যায়ে থানার ভেতর ঢুকে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সাহিত্য ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক মুসাদ্দিকের ওপর হামলার ঘটনা ঘটে।
থানার ভেতরে ঢাকসুর আরেক নেতা এ বি জুবায়েরও আটকা পড়েছেন।
ক্যাম্পাসে গুপ্ত রাজনীতি ও জাইমা রহমানকে কটূক্তির প্রতিবাদে সন্ধ্যায় শাহবাগে অবস্থান নেন ছাত্রদলের নেতাকর্মীরা।
এক পর্যায়ে এ বি জুবায়ের ও মুসাদ্দিকের নেতৃত্বে ছাত্রশিবিরের কর্মীরা ঘটনাস্থলে গেলে দুই পক্ষের ধাওয়া-পাল্টাধাওয়া হয়। হামলার মুখে থানার ভেতরে আশ্রয় নেন ডাকসু নেতা মুসাদ্দিক ও জুবায়ের।