বিজ্ঞাপন
আমার যেমন অন্তর কাঁদে, আপনার অন্তরকেও কাঁদাতে হবে: ডেপুটি স্পিকার
জাগো বাংলা ডেস্ক
প্রকাশ: ২৩ এপ্রিল ২০২৬, ০৭:০৪ পিএম
বিজ্ঞাপন
রাস্তার ইট খসে পড়লে আমার যেমন অন্তর কাঁদে, আপনার অন্তরকেও কাঁদাতে হবে বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ও নেত্রকোণা-১ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার কায়সার কামাল।
বৃহস্পতিবার (২৩ এপ্রিল) বিকালে নেত্রকোনার দুর্গাপুরে অনগ্রসর ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর আর্থ-সামাজিক ও জীবনমান উন্নয়নের লক্ষ্যে সমন্বিত উন্নয়ন প্রকল্পের আওতায় ছাগল প্যাকেজ বিতরণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
ব্যারিস্টার কায়সার কামাল বলেন, সরকারের এ ধরনের কার্যক্রম অনগ্রসর জনগোষ্ঠীর স্বাবলম্বী হয়ে ওঠার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। পশুপালনের মাধ্যমে আয় বৃদ্ধি ও জীবনমান উন্নয়নের সুযোগ সৃষ্টি হচ্ছে। উপকারভোগীদের মাঝে ছাগল প্যাকেজ বিতরণ প্রকল্পটি তাদের আত্মকর্মসংস্থানের পথ সুগম করবে।
আয়োজকরা জানান, প্রকল্পের আওতায় ছাগলের ৬৫টি প্যাকেজ বিতরণ করা হয়েছে। মোট বিতরণ করা হবে ১৯৫টি প্যাকেজ। প্যাকেজে রয়েছে- দুটি ছাগল, দুই পাতা টি, চারটি সিমেন্টের খুঁটি ও ৫০ কেজির এক প্যাকেট খাদ্য। ভবিষ্যতেও এ ধরনের সহায়তা কার্যক্রম অব্যাহত থাকবে, যা ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর সামগ্রিক উন্নয়নে ইতিবাচক ভূমিকা রাখবে।