বিজ্ঞাপন
সংসদের অধিবেশন কক্ষে কিছু খাচ্ছিলেন এমপি, ধরে ফেললেন স্পিকার
জাগো বাংলা প্রতিবেদন
প্রকাশ: ২২ এপ্রিল ২০২৬, ০৫:২৫ এএম
বিজ্ঞাপন
বাংলাদেশের জাতীয় সংসদের মূল অধিবেশন কক্ষে বসে খাওয়ার অনুমতি নেই। অধিবেশন চলাকালে সংসদ সদস্যদের শৃঙ্খলা ও মর্যাদা বজায় রাখার জন্য সেখানে খাওয়া-দাওয়া, চা-পান বা অন্য কোনো ভোজনমূলক কাজও করার রেওয়াজ নেই।
মঙ্গলবার (২১ এপ্রিল) অধিবেশন চলাকালে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ তার চেয়ারে বসে দেখতে পান, এক সংসদ সদস্য কিছু খাচ্ছেন। দূর থেকে দেখেই তিনি মাইকে সেই সংসদ সদস্যের নাম উল্লেখ না করেই জিজ্ঞেস করেন, তিনি কী খাচ্ছেন। চা পান করছেন কিনা, তাও জানতে চান। জবাবে সেই সংসদ সদস্য গরম পানি পান করছেন বলে জানান। প্রতিউত্তরে স্পিকার ক্ষুব্ধ স্বরে বলেন, ‘পরে আরও কী খাবেন, গড নোজ’।
তবে কে সেই সংসদ সদস্য, টিভি ক্যামেরা সেদিকে না ধরায় তাৎক্ষণিকভাবে তার পরিচয় জানা যায়নি।
জাতীয় সংসদ ভবনের ভেতরে আলাদা ক্যাফেটেরিয়া ও ডাইনিং সুবিধা রয়েছে। যেখানে সংসদ সদস্য, কর্মকর্তা-কর্মচারী ও অনুমোদিত ব্যক্তিরা খাবার খেতে পারেন।