বিজ্ঞাপন
মওলানা ভাসানীকে লেখা শেরে বাংলার চিঠি ভাইরাল
জাগো বাংলা প্রতিবেদন
প্রকাশ: ২১ এপ্রিল ২০২৬, ০৩:৪৭ পিএম
বিজ্ঞাপন
সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ঘুরছে মওলানা আবদুল হামিদ খান ভাসানীকে লেখা শেরে বাংলা এ. কে ফজলুল হকের একটি চিঠি। চিঠিটি বেশ কয়েকটি ফেসবুক পেজ এবং আইডিতে পোস্ট করতে দেখা যায়। গভর্নমেন্ট হাউজ ঢাকার প্যাডে লেখা চিঠিতে ছিল:
‘গভর্নরইস্ট বেঙ্গল
জনাব মওলানা সাহেব-আচ্ছালামু আলায়েকুম বাদ আরজ এই- আপনার সাথে আমার অতি জরুরী কথা আছে। পূর্ব বাংলার স্বার্থের দিক হইতে আপনার ও আমার সাক্ষাৎকার অদ্যই অত্যাবশ্যক। এতদার্থে পত্র বাহককে আপনার খেদমতে পাঠাইলাম। আমার অনুরোধ আপনি পত্র পাঠ পত্র বাহকের সঙ্গে অদ্যই ঢাকায় তসরিফ আনিবেন। আশা করি আপনি কুশলেই আছেন।
ইতি
আপনার
এ. কে ফজলুল হক।
জনাব মওলানা আবদুল হামিদ খাঁন ভাসানীকাগমারি, টাঙ্গাইলমায়মনসিংহ।’
চিঠিটি পোস্ট করে হাসান মোহাম্মদ নামে একটি পেজে লেখা হয়েছে, ‘গভর্নর শেরে বাংলা এ. কে ফজলুল হক মওলানা আবদুল হামিদ খান ভাসানীর কাছে চিঠি লিখেছেন। সময়কাল ১৯৫৬-১৯৫৮ সাল।’
তবে ধারণা করা হয়, চিঠিটি গত ১১ এপ্রিল ‘মওলানা ভাসানী’ নামক পেজ থেকে প্রথম পোস্ট করা হয়েছে। সেখান থেকেই চিফিটি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে।