বিজ্ঞাপন
পিইসি-জেএসসি পরীক্ষা ফের চালু নিয়ে যা বললেন শিক্ষামন্ত্রী
জাগো বাংলা প্রতিবেদন
প্রকাশ: ২১ এপ্রিল ২০২৬, ০৩:৪৩ পিএম
বিজ্ঞাপন
পঞ্চম শ্রেণির প্রাথমিক শিক্ষা সমাপনী (পিএসসি) এবং অষ্টম শ্রেণির জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) পরীক্ষা পুনরায় চালুর কোনো সম্ভাবনা নেই বলে জানিয়েছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।
মঙ্গলবার (২১ এপ্রিল) দুপুর দেড়টায় রাজধানীর আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে এক সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান।
শিক্ষামন্ত্রী বলেন, আমাদের সময়ে এ দুটি পরীক্ষা ছিল না। মাঝে যারা সরকারে ছিলেন, তারা এটা চালু করেছিলেন। সেসময় নিশ্চয় স্টেক হোল্ডারদের (অংশীজন) সঙ্গে পরামর্শ করে পিএসসি-জেএসসি পরীক্ষা চালুর সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। অংশীজনরাই আবার বাতিলের পক্ষে সুপারিশ করেছেন। অর্থাৎ যারা পরীক্ষা চেয়েছিলেন, তারাই বাতিল করেছেন। এটি পরীক্ষিত। এ নিয়ে আর ভাবা উচিত হবে না।