Logo
Logo
×

বিজ্ঞাপন

জাতীয়

বাণিজ্যসচিব মাহবুবুর রহমান আর নেই

Icon

জাগো বাংলা প্রতিবেদন

প্রকাশ: ১৭ এপ্রিল ২০২৬, ১১:০৮ এএম

বাণিজ্যসচিব মাহবুবুর রহমান আর নেই

বিজ্ঞাপন

সরকারের বাণিজ্যসচিব মাহবুবুর রহমান ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন। শুক্রবার (১৭ এপ্রিল) সকাল ৬টা ২৫ মিনিটে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে মারা যান তিনি। তার বয়স হয়েছিল ৫৮ বছর।

বাণিজ্য মন্ত্রণালয়ের তথ্য ও জনসংযোগ কর্মকর্তা (সিনিয়র তথ্য অফিসার) মো. কামাল হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, এর আগে গত শনিবার মাহবুবুর রহমান গুরুতর অসুস্থ অবস্থায় হাসপাতালে ভর্তি হন। তিনি ম্যালেরিয়াসহ নানা জটিলতায় ভুগছিলেন।

চলতি বছরের ২৫ ফেব্রুয়ারি বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব হিসেবে নিয়োগ পেয়েছিলেন মাহবুবুর রহমান। এর আগে তিনি তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের অতিরিক্ত সচিব (প্রশাসন অনুবিভাগ) হিসেবে দায়িত্ব পালন করেন। মাহবুবুর রহমান ১৩তম বিসিএস শুল্ক ও আবগারি ক্যাডারের একজন কর্মকর্তা।

মাহবুবুর রহমান পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলায় জন্মগ্রহণ করেন। তিনি পিরোজপুরের মঠবাড়িয়ায় অবস্থিত কে এম লতিফ ইনস্টিটিউশন থেকে মাধ্যমিক এবং ঢাকা কলেজ থেকে বিজ্ঞান বিভাগে উচ্চমাধ্যমিক পাস করেন। পরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগ থেকে অনার্স সম্পন্ন করেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন (আইবিএ) থেকে ব্যবসায় প্রশাসনে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন।

Logo

সম্পাদক ও প্রকাশক: মহিউদ্দিন সরকার