বিজ্ঞাপন
কারাবন্দি আরেক আওয়ামী লীগ নেতার মৃত্যু
জাগো বাংলা প্রতিবেদন
প্রকাশ: ১৫ এপ্রিল ২০২৬, ০২:০১ পিএম
বিজ্ঞাপন
জামালপুর জেলা আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য ও দিগপাইত ইউনিয়ন আওয়ামী লীগের উপদেষ্টা কৃষিবিদ জিয়াউল হক জিয়া কারাবন্দি অবস্থায় মারা গেছেন।
বুধবার (১৫ এপ্রিল) দুপুরে জামালপুর জেল সুপার মোহাম্মদ শফিউল আলম বিষয়টি এশিয়া পোস্টকে নিশ্চিত করেন। এর আগে, মঙ্গলবার রাত ১১টার দিকে তার মৃত্যু হয়।
তিনি দুর্নীতি দমন কমিশনের (দুদক) করা একটি মামলায় গত ১৫ জানুয়ারি গ্রেপ্তার হয়ে জামালপুর জেলা কারাগারে ছিলেন।
কারা কর্তৃপক্ষ জানায়, ডায়াবেটিসসহ বিভিন্ন জটিল রোগে ভুগছিলেন জিয়াউল হক জিয়া। মঙ্গলবার দুপুরে খাওয়ার পর হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। পরে তাকে জামালপুর জেনারেল হাসপাতালে নেওয়া হয়। সেখানে বিকেল ৫টা পর্যন্ত চিকিৎসা দেওয়া হয়। তার শারীরিক অবস্থার কোনো পরিবর্তন না হওয়ায় জামালপুর জেনারেল হাসপাতাল থেকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
জামালপুর জেলা কারাগারের জেল সুপার মোহাম্মদ শফিউল আলম বলেন, জিয়াউল হক দুপুরের খাবারের পর হঠাৎ অসুস্থ হয়ে পড়েন, সেখান থেকে জামালপুর ও পরবর্তীতে ময়মনসিংহ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।