Logo
Logo
×

বিজ্ঞাপন

জাতীয়

পে-স্কেল বাস্তবায়নে স্মারকলিপি প্রদানের সময়সীমা বাড়ল

Icon

জাগো বাংলা ডেস্ক

প্রকাশ: ১০ এপ্রিল ২০২৬, ০৬:১৩ পিএম

বিজ্ঞাপন

বাংলাদেশ সরকারি কর্মকর্তা-কর্মচারী কল্যাণ সমিতির উদ্যোগে পে-স্কেল বাস্তবায়নের দাবিতে জেলা প্রশাসকদের মাধ্যমে প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি প্রদানের চলমান কর্মসূচির সময়সীমা বেড়েছে। 

বৃহস্পতিবার (৯ এপ্রিল) বাংলাদেশ সরকারি কর্মকর্তা-কর্মচারী কল্যাণ সমিতির কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির আহ্বায়ক আব্দুল মালেক এবং সদস্য সচিব আসিফুল ইসলাম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

পূর্বঘোষিত সিদ্ধান্ত অনুযায়ী এ কর্মসূচি ৫ থেকে ৯ এপ্রিল পর্যন্ত পালন করার কথা থাকলেও দেশের সব জেলায় তা সম্পন্ন করা সম্ভব না হওয়ায় কেন্দ্রীয় কমিটি সময়সীমা বাড়ানোর এ সিদ্ধান্ত নিয়েছে।

নতুন সিদ্ধান্ত অনুযায়ী, আগামী ১২ এপ্রিল থেকে ১৬ এপ্রিল বর্ধিত সময়ে এই স্মারকলিপি প্রদান কর্মসূচি অব্যাহত থাকবে।

সমিতির কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির পক্ষ থেকে জানানো হয়েছে, দেশের বিভিন্ন জেলায় এই কর্মসূচি ব্যাপক সাড়া জাগালেও নির্ধারিত সময়ের মধ্যে সকল জেলায় কার্যক্রম শেষ করা যায়নি।

তাই অবশিষ্ট জেলা প্রতিনিধিদের আগামী ১২ থেকে ১৬ এপ্রিলের মধ্যে জেলা প্রশাসকদের মাধ্যমে প্রধানমন্ত্রীর নিকট স্মারকলিপি প্রদানের কাজ যথাযথভাবে সম্পন্ন করার জন্য বিশেষভাবে অনুরোধ করা হয়েছে।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

Logo

সম্পাদক ও প্রকাশক: মহিউদ্দিন সরকার