বিজ্ঞাপন
স্কুল বন্ধ ও অনলাইন ক্লাস নিয়ে যে বার্তা দিলেন প্রতিমন্ত্রী
জাগো বাংলা প্রতিবেদন
প্রকাশ: ০৬ এপ্রিল ২০২৬, ০৩:০৮ পিএম
বিজ্ঞাপন
হামের প্রকোপ ও জ্বালানি সংকটের কারণে স্কুল বন্ধের বিষয়ে এখনও কোনো সিদ্ধান্ত আসেনি বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ। তবে অনলাইন ক্লাসের দিকে যাচ্ছে না সরকার।
সোমবার (৬ এপ্রিল) রাজধানীর শের-ই-বাংলা সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।
গণশিক্ষা প্রতিমন্ত্রী বলেন, সরকার এখনই অনলাইন ক্লাসের দিকে যাচ্ছে না এবং কেবিনেটও অনলাইনে ক্লাস নিয়ে বড়ভাবে চিন্তা করছে না।
তিনি বলেন, আগামী জুন-জুলাই শিক্ষা নিয়ে নতুন কিছু পদক্ষেপ আসছে। সেজন্য দেশব্যাপী জেলা-উপজেলার প্রাথমিক স্কুলগুলোও পরিদর্শন করা হবে।
ববি হাজ্জাজ বলেন, শিক্ষা খাতে অতীতের যে কাজগুলো আটকে আছে, সেগুলোও কীভাবে এগিয়ে নেওয়া যায় এবং সেগুলো যাতে কার্যকর করা যায় সে লক্ষ্যে কাজ করা হবে।