Logo
Logo
×

বিজ্ঞাপন

জাতীয়

পে স্কেল নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক, যা জানালেন অর্থ উপদেষ্টা

Icon

জাগো বাংলা প্রতিবেদন

প্রকাশ: ০৫ এপ্রিল ২০২৬, ০৪:৫৫ পিএম

পে স্কেল নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক, যা জানালেন অর্থ উপদেষ্টা

বিজ্ঞাপন

সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য প্রস্তাবিত নতুন পে স্কেল বা বেতন কাঠামো বাস্তবায়নের বিষয়ে উচ্চপর্যায়ের দিকনির্দেশনা নিতে প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক করেছেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। আজ রবিবার (৫ এপ্রিল) দুপুরে সচিবালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৈঠকে সভাপতিত্ব করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। 

বৈঠকে অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী ছাড়াও প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা ড. রাশেদ আল মাহমুদ তিতুমীর, মন্ত্রিপরিষদ সচিব ড. নাসিমুল গনি, অর্থ সচিব ড. মো. খায়েরুজ্জামান মজুমদারসহ সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বৈঠক শেষে অর্থ মন্ত্রণালয়ে ড. রাশেদ আল মাহমুদ তিতুমীর সাংবাদিকদের বলেন, সরকারি চাকরিজীবীদের নতুন বেতন কাঠামো যে প্রক্রিয়ায় যাওয়ার কথা, সেই প্রক্রিয়া অনুযায়ী-ই অনুষ্ঠিত হবে। এ বিষয়ে সরকার কাজ করছে।

এ সংক্রান্ত সচিব কমিটি আছে জানিয়ে তিনি বলেন, এ কমিটি পর্যালোচনার কাজ করবে। সেই অনুযায়ী সুপারিশ দেবে এবং সুপারিশ দিলে সেই অনুযায়ী ভবিষ্যৎ পদক্ষেপ নির্ধারিত হবে।

তিনি আরও বলেন, পে-স্কেলের মূল কাজ সচিব কমিটি করবে। যেকোনো পে-স্কেল যখন দেওয়া হয়, পে-কমিশন প্রতিবেদন জমা দেওয়ার পর কাজ করে সচিব কমিটি। সচিব কমিটি পদ্ধতিগত আলোকে কাজ শুরু করবে, তারপর সচিব কমিটি সুপারিশ দিলে ব্যবস্থা নেওয়া হবে।

Logo

সম্পাদক ও প্রকাশক: মহিউদ্দিন সরকার