বিজ্ঞাপন
দৌলতদিয়া ঘাটে নিয়ন্ত্রণ হারিয়ে বাস নদীতে: নিহত ৪, নিখোঁজ অনেক
জাগো বাংলা ডেস্ক
প্রকাশ: ২৫ মার্চ ২০২৬, ০৭:২৯ পিএম
বিজ্ঞাপন
রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ফেরীঘাটে নিয়ন্ত্রণ হারিয়ে ‘সৌহার্দ্য পরিবহন’ নামের একটি যাত্রীবাহী বাস পদ্মা নদীতে পড়ে গেছে। এঘটনায় এখন পর্যন্ত চার জন নিহতের খবর পাওয়া গেছে। বুধবার (২৫ মার্চ) বিকেল ৫টার দিকে ৩নং পন্টুনে এ দুর্ঘটনা ঘটে।
বিষয়টি নিশ্চিত করেছেন বিআইডব্লিউটিসির দৌলতদিয়া ঘাট শাখার ব্যবস্থাপক মোহাম্মদ সালাউদ্দিন। তিনি জানান, আজ বিকেলে ঘাটে একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে পদ্মা নদীতে পড়ে গেছে। পরে খবর পেয়ে উদ্ধার কাজের জন্য ঘটনাস্থলে ফায়ার সার্ভিস ও পুলিশের সদস্যরা পৌঁছান।
তিনি আরও জানান, বাসটিতে প্রায় ৫০ জন যাত্রী ছিলেন। তাদের মধ্যে ১৭ জনকে উদ্ধার করা হয়েছে। অন্যান্যদের উদ্ধারে অভিযান চলমান রয়েছে। উদ্ধারে যোগ দিতে ঢাকা এবং ফরিদপুর থেকে আরও দুইটি ইউনিট ঘটনাস্থলে যাচ্ছে।
বিজ্ঞাপন