Logo
Logo
×

বিজ্ঞাপন

জাতীয়

৩৬ বছর পর এমন দৃশ্য দেখলো বাংলাদেশ

Icon

জাগো বাংলা ডেস্ক

প্রকাশ: ২১ মার্চ ২০২৬, ০৩:০৪ পিএম

৩৬ বছর পর এমন দৃশ্য দেখলো বাংলাদেশ

বিজ্ঞাপন

জাতীয় ঈদগাহ ময়দানে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন এবং প্রধানমন্ত্রী তারেক রহমান ।। ছবি: সংগৃহীত

দীর্ঘ ৩৬ বছর পর জাতীয় ঈদগাহ ময়দান এক অনন্য ইতিহাসের সাক্ষী হলো দেশ। শনিবার (২১ মার্চ) পবিত্র ঈদুল ফিতর উপলক্ষ্যে জাতীয় ঈদগাহে অনুষ্ঠিত প্রধান জামাতে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী তারেক রহমান একসঙ্গে কাতারবন্দি হয়ে নামাজ আদায় করেন।

সকাল ৮টায় শুরু হওয়া ঈদের প্রধান জামাতকে কেন্দ্র করে জাতীয় ঈদগাহ এলাকায় ছিল উৎসবমুখর পরিবেশ। সরকারি কর্মকর্তারা, বিচারপতি, সংসদ সদস্য, রাজনৈতিক নেতৃবৃন্দ এবং সাধারণ মুসল্লি মিলিতভাবে অংশগ্রহণ করেন।

সবশেষ ১৯৯০ সালের ঈদে তৎকালীন রাষ্ট্রপতি হুশেইন মোহাম্মদ এরশাদ এবং প্রধানমন্ত্রী কাজী জাফর আহমেদ জাতীয় ঈদগাহ ময়দানে কাতারবন্দি হয়ে নামাজ আদায় করেন। এরপর দীর্ঘ সময় এমন দৃশ্য আর দেখা যায়নি।

এর পেছনে একটি গুরুত্বপূর্ণ কারণ রয়েছে। ১৯৯১ সাল থেকে ২০২৪ সাল পর্যন্ত দেশের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন দেশের বেগম খালেদা জিয়া এবং শেখ হাসিনা।

এই সময়ে ইসলামিক বিধান অনুযায়ী, রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী একই কাতারে দাঁড়িয়ে ঈদের নামাজ আদায় করতে পারেননি। ফলে জাতীয় ঈদগাহে এমন দৃশ্য দৃশ্যটি দীর্ঘ সময় ধরে অনুপস্থিত ছিল।

এবার সেই প্রেক্ষাপট পরিবর্তিত হয়েছে। রাষ্ট্রের সর্বোচ্চ দুই পদধারী একসঙ্গে কাতারবন্দি হয়ে ঈদের জামাতে নামাজ আদায় করেছেন। এতে উপস্থিত মুসল্লিরা এক ঐতিহাসিক মুহূর্তের প্রত্যক্ষদর্শী হন।

সংশ্লিষ্টরা বলছেন, রাষ্ট্রের সর্বোচ্চ দুই পদাধিকারীর একসঙ্গে ঈদের নামাজ আদায় দেশের ঐক্য ও ভ্রাতৃত্বের প্রতীক হিসেবে গুরুত্ব বহন করছে। এছাড়া এই ঘটনার মাধ্যমে সাধারণ মুসল্লিদের মধ্যে ধর্মীয় ও জাতীয় উদ্দীপনা ও আনন্দও বৃদ্ধি পেয়েছে।


বিজ্ঞাপন

বিজ্ঞাপন

Logo

সম্পাদক ও প্রকাশক: মহিউদ্দিন সরকার