বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বাংলাদেশিদের জন্য বন্ধ রাখা ভারতীয় ট্যুরিস্ট ভিসা নিয়ে আপাতত সুখবর নেই। তবে ভিসা চালুর চেষ্টা অব্যাহত রয়েছে। ভিসা যখন চালু হবে, তখনই জানা যাবে।
বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মা আজ সোমবার সাংবাদিকদের এ কথা জানান। এরআগে তিনি প্রধানমন্ত্রীর অর্থ উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমীরের সাথে বৈঠক করেন।
বৈঠকে কী কথা হলো– তা জানিয়ে প্রণয় ভার্মা বলেন, অনেক বিষয় নিয়ে আলোচনা হয়েছে। বিশেষ করে ভারত বাংলাদেশের ক্রস বর্ডার পাওয়ার ও ক্রসবর্ডার এনার্জি কানেক্টিভিটি আছে । কীভাবে এটাকে আরও শক্তিশালী করা যায় সে বিষয়ে উপদেষ্টার সাথে আলোচনা হয়েছে।
তিনি বলেন, এসব বিষয় দুই দেশের অর্থনীতিতে ভূমিকা রাখবে। আমরা এটাকে এগিয়ে নিতে চাই। আমরা চলমান প্রজেক্ট নিয়ে আলোচনা করেছি। ভারতের ভিসা ইস্যুটি যখন হবে, তখন জানা যাবে।
এরআগে গত ২ মার্চ খুব শিগগিরই ভারতীয় ভিসা চালু হবে বলে জানিয়েছিলেন ঢাকায় নিযুক্ত ভারতের হাইকমিশনার। তখন তিনি বলেন, খুব শিগগিরই ভারত ও বাংলাদেশের মধ্যে ভিসা কার্যক্রম স্বাভাবিক হবে।
বিজ্ঞাপন