বিজ্ঞাপন
সোমবার ১০ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
জাগো বাংলা প্রতিবেদন
প্রকাশ: ০৯ মার্চ ২০২৬, ০১:১৪ এএম
বিজ্ঞাপন
ব্রাহ্মণবাড়িয়ার সদর, আখাউড়া ও বিজয়নগর উপজেলার কিছু এলাকায় সোমবার (৯ মার্চ) ১০ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।
রোববার (৮ মার্চ) রাত ৯টায় এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন ব্রাহ্মণবাড়িয়া পল্লি বিদ্যুৎ সমিতির আখাউড়া জোনাল অফিসের ডেপুটি জেনারেল ম্যানেজার মো. জহির আব্বাস খান।
বিজ্ঞপ্তিতে বলা হয়, সোমবার আখাউড়া-১ উপকেন্দ্রের বাউন্ডারি ওয়াল নির্মাণ কাজের জন্য ৪,৫ ও ৬ নং ফিডারের আওতায় জেলার সদর উপজেলার শ্যামনগর,বরিশল, চান্দি, কোড্ডা। আখাউড়া উপজেলার উত্তর ইউনিয়নের আজমপুর, করুয়াতলী আমোদাবাদ, আনোয়ারপুর, চানপুর ও কল্যাণপুর। মোগড়া ইউনিয়নের ভবানীপুর। ধরখার ইউনিয়নের বনগজ। দক্ষিণ ইউনিয়নের হীরাপুর। আখাউড়া পৌরসভার গোবিন্দটেক, রুপনগর, টানপাড়া ও দূর্গাপুর। বিজয়নগর উপজেলার সিঙ্গারবিল, কাশিনগর, নলগড়িয়া, দৌলতবাড়ি, চাওরা, উথারিয়াপাড়া, মেরাশানি, নোয়াবাদি, রামধননগর, শ্রীপুর ও খিরাতলা এলাকায় সকাল ৭টা থেকে বিকেল ৫টা পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।
রমজান মাসে সাময়িক অসুবিধার জন্য গ্রাহকদের কাছে আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছে জহির আব্বাস খান।
বিজ্ঞাপন