Logo
Logo
×

বিজ্ঞাপন

জাতীয়

ব্রাহ্মণবাড়িয়া-২ আসনে এগিয়ে রুমিন ফারহানা

Icon

জাগো বাংলা প্রতিবেদন

প্রকাশ: ১২ ফেব্রুয়ারি ২০২৬, ০৭:৪১ পিএম

ব্রাহ্মণবাড়িয়া-২ আসনে এগিয়ে রুমিন ফারহানা

বিজ্ঞাপন

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল-আশুগঞ্জ) আসনের ১৩টি কেন্দ্রের ফলাফলে স্বতন্ত্র প্রার্থী ব্যারিস্টার রুমিন ফারহানা এগিয়ে রয়েছেন।

তার ভোট মোট ১০,২৯৯ ভোট। বিপরিতে ৭,১৫৫ পিছিয়ে আছেন মাওলানা জুনায়েদ আল হাবিব।

প্রাপ্ত তথ্য অনুযায়ী, বিএনপি জোটের মনোনীত প্রার্থী ও জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের সহ-সভাপতি মাওলানা জুনায়েদ আল হাবিব ‘খেজুর গাছ’ প্রতীকে পেয়েছেন ৯৩০ ভোট। অন্যদিকে ‘হাঁস’ প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করা স্বতন্ত্র প্রার্থী ও সাবেক সংসদ সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানা পেয়েছেন ৮০১ ভোট।

সকাল থেকেই কেন্দ্রটিতে ভোটারদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। বিশেষ করে নারী ভোটারদের দীর্ঘ সারি লক্ষ্য করা গেছে।

উল্লেখ্য, এ আসনে বিএনপি জোটের প্রার্থী হিসেবে মাওলানা জুনায়েদ আল হাবিব প্রতিদ্বন্দ্বিতা করছেন, আর রুমিন ফারহানা লড়ছেন স্বতন্ত্র প্রার্থী হিসেবে।

পুরো নির্বাচনী এলাকায় কড়া নিরাপত্তা ব্যবস্থা বজায় রয়েছে। প্রিজাইডিং কর্মকর্তা জানিয়েছেন, শান্তিপূর্ণভাবেই এই কেন্দ্রে ভোটগ্রহণ ও গণনা সম্পন্ন হয়েছে। এখন উপজেলার কেন্দ্রীয় নিয়ন্ত্রণ কক্ষ থেকে পুরো আসনের চূড়ান্ত ফলাফলের অপেক্ষা করছেন সাধারণ মানুষ ও প্রার্থীর সমর্থকরা।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

Logo

সম্পাদক ও প্রকাশক: মহিউদ্দিন সরকার