Logo
Logo
×

বিজ্ঞাপন

জাতীয়

সক্রিয় ফল্টে শক্তিশালী ভূমিকম্প, ২৪ ঘণ্টায় একাধিক আফটারশকের শঙ্কা

Icon

জাগো বাংলা প্রতিবেদন

প্রকাশ: ০৪ ফেব্রুয়ারি ২০২৬, ০১:২৬ এএম

সক্রিয় ফল্টে শক্তিশালী ভূমিকম্প, ২৪ ঘণ্টায় একাধিক আফটারশকের শঙ্কা

বিজ্ঞাপন

রাতের বেলায় শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠেছে ঢাকা ও চট্টগ্রামসহ দেশের বিভিন্ন অঞ্চল। মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) রাত ৯টা ৪০ মিনিটের দিকে এই ভূকম্পন অনুভূত হয়। রিখটার স্কেলে ভূমিকম্পটির মাত্রা ছিল ৫ দশমিক ৯। এর উৎপত্তিস্থল ছিল প্রতিবেশী দেশ মিয়ানমারে।

ভূমিকম্প বিশেষজ্ঞ ও কানাডার সাসকাচুয়ান বিশ্ববিদ্যালয়ের আবহাওয়া ও জলবায়ু গবেষক মোস্তফা কামাল পলাশ জানান, যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএসের তথ্য অনুযায়ী ভূমিকম্পটি ভূপৃষ্ঠের প্রায় ৬৩ কিলোমিটার গভীরে সংঘটিত হয়েছে। এটি যে ফল্ট লাইনে ঘটেছে, সেটি অত্যন্ত সক্রিয় বলে বিবেচিত।

তিনি আরও জানান, একই ফল্ট লাইনে ২০২৪ সালে ৭ দশমিক ৫ মাত্রার একটি বড় ভূমিকম্প হয়েছিল। ফলে নতুন করে এই কম্পনের পর আগামী ২৪ ঘণ্টার মধ্যে এক বা একাধিক আফটারশক হওয়ার আশঙ্কা রয়েছে।

ভূমিকম্পটির কেন্দ্রস্থল কক্সবাজার শহর থেকে দক্ষিণ-পূর্ব দিকে ২০০ কিলোমিটারেরও কম দূরত্বে হওয়ায় বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে তুলনামূলকভাবে শক্ত কম্পন অনুভূত হয়েছে বলে জানান এই গবেষক।

এর আগে মঙ্গলবার ভোরেও আরেকটি ভূমিকম্প আঘাত হানে। ওই ভূমিকম্পটির মাত্রা ছিল ৪ দশমিক ১, যা মৃদু ধরনের ভূমিকম্প হিসেবে শ্রেণিভুক্ত। এর উৎপত্তিস্থল ছিল রাজধানী ঢাকা থেকে প্রায় ১৭৫ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে সাতক্ষীরার কলারোয়া এলাকায়। ভূমিকম্পটির ভৌগোলিক অবস্থান ছিল ২২ দশমিক ৮৪ ডিগ্রি উত্তর অক্ষাংশ ও ৮৯ দশমিক ০১ ডিগ্রি পূর্ব দ্রাঘিমাংশ।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

Logo

সম্পাদক ও প্রকাশক: মহিউদ্দিন সরকার