বিজ্ঞাপন
র্যাবের নতুন নাম ‘স্পেশাল ইন্টারভেনশন ফোর্স’
জাগো বাংলা ডেস্ক
প্রকাশ: ০৩ ফেব্রুয়ারি ২০২৬, ০৩:৫৪ পিএম
বিজ্ঞাপন
অন্তর্বর্তী সরকার র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন– র্যাবের নাম বদলে ফেলার সিদ্ধান্ত নিয়েছে। এই এলিট ফোর্সের নতুন নাম হবে ‘স্পেশাল ইন্টারভেনশন ফোর্স (এসআইএফ)’। দ্রুততম সময়ে এই বিষয়ে সরকারি আদেশ জারি করা হবে বলে জানা গেছে।
আজ ৩ ফেব্রুয়ারি সচিবালয়ে আইনশৃঙ্খলা–সংক্রান্ত কোর কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের এ বিষয়টি জানান স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি বলেন, ‘বাহিনীটির কাঠামো ও কার্যক্রম নিয়ে বিস্তারিত পর্যালোচনার পর নাম পরিবর্তনের সিদ্ধান্ত নেয়া হয়েছে। পোশাকও বানানো হচ্ছে।’
র্যাব গঠনের প্রাথমিক পর্যায়ে এ বাহিনীর নাম ছিল র্যাপিড অ্যাকশন টিম (র্যাট)। তবে পরবর্তীতে র্যাব নামে এই ফোর্সটি আত্মপ্রকাশ করে। ২০০৪ সালে র্যাব গঠিত হয়। ২২ বছর পর এবার এই নামটি বদলে ফেলা হচ্ছে।
স্বরাষ্ট্র উপদে বলেন, শুধু নাম নয়, ইউনিটটির পোশাকেও পরিবর্তন আনা হচ্ছে। ইতোমধ্যে নতুন পোশাক প্রস্তুতের কাজ শুরু হয়েছে। আগামী সপ্তাহ থেকে সদস্যদের নতুন ইউনিফর্মে দেখা যেতে পারে।
স্বরাষ্ট্র উপদেষ্টা দাবি করেন, গত দেড় বছরে র্যাবের কার্যক্রম ও কাজের মানে ইতিবাচক পরিবর্তন এসেছে। সেই পরিবর্তনের ধারাবাহিকতায় বাহিনীর নতুন পরিচয় দেওয়া হয়েছে।
এ সময় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নাসিমুল গনি বলেন, র্যাব নামটি নিয়ে অনেকের মধ্যে নেতিবাচক ধারণা ছিল। নতুন নামের মাধ্যমে সেই ভাবমূর্তি পরিবর্তনের চেষ্টা করা হচ্ছে।
ব্রিফিংয়ে নির্বাচন প্রসঙ্গেও কথা বলেন স্বরাষ্ট্র উপদেষ্টা। তিনি বলেন, আসন্ন নির্বাচন সুষ্ঠু, গ্রহণযোগ্য ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হবে— এ বিষয়ে কোনও সন্দেহের অবকাশ নেই।
তিনি আরও জানান, বর্তমানে পুলিশের মনোবল ও কর্মক্ষমতা বেড়েছে। ফলে নির্বাচনকালীন আইনশৃঙ্খলা রক্ষায় কোনও ধরনের অসুবিধা হবে না বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন।
বিজ্ঞাপন