Logo
Logo
×

বিজ্ঞাপন

জাতীয়

পে-স্কেলের দাবিতে রেলপথ অবরোধ

Icon

জাগো বাংলা ডেস্ক

প্রকাশ: ০৩ ফেব্রুয়ারি ২০২৬, ১১:৪১ এএম

পে-স্কেলের দাবিতে রেলপথ অবরোধ

বিজ্ঞাপন

পে-স্কেল বাস্তবায়নের দাবিতে আন্দোলনে নেমেছেন সরকারি চাকরিজীবীরা। এরই অংশ হিসেবে আজ মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) দেশের বিভিন্ন স্থানে রেলপথ অবরোধ করেছেন বাংলাদেশ রেলওয়ের শ্রমিক ও কর্মচারীরা।

আন্দোলনরত কর্মচারীরা জানান, টানা তিন দিনের কর্মবিরতির কর্মসূচির অংশ হিসেবে তারা রেলপথ অবরোধ করেছেন। তাদের দাবি, দ্রুত নবম পে-স্কেল ঘোষণা না করা হলে আগামী দিনে রেল চলাচল পুরোপুরি বন্ধ করে দেওয়া হবে।

বাংলাদেশ রেলওয়ে ইঞ্জিনিয়ারিং শ্রমিক ও কর্মচারী কাউন্সিলের ব্যানারে এই কর্মসূচি পালন করা হয়। সংগঠনটির নেতারা বলেন, জাতীয় নির্বাচন পূর্বেই নবম পে-স্কেল ঘোষণা দেওয়ার দাবি জানিয়ে দীর্ঘদিন ধরে তারা আন্দোলন করে আসছেন। কিন্তু এখনো তাদের দাবি বাস্তবায়ন না হওয়ায় বাধ্য হয়ে কঠোর কর্মসূচিতে যেতে হচ্ছে।

রেলপথ অবরোধের কারণে যাত্রী ও পণ্য পরিবহনে ভোগান্তি সৃষ্টি হয়েছে। তবে দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন শ্রমিক ও কর্মচারীরা।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

Logo

সম্পাদক ও প্রকাশক: মহিউদ্দিন সরকার