Logo
Logo
×

বিজ্ঞাপন

জাতীয়

তারেক রহমানের চলন্ত গাড়িতে বাইকারের লাগানো খামে কি বার্তা ছিল?

Icon

জাগো বাংলা প্রতিবেদন

প্রকাশ: ১৮ জানুয়ারি ২০২৬, ১১:১৫ পিএম

তারেক রহমানের চলন্ত গাড়িতে বাইকারের লাগানো খামে কি বার্তা ছিল?

বিজ্ঞাপন

বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের চলন্ত গাড়িতে টেপ দিয়ে একটি সাদা খাম লাগিয়ে দ্রুত পালিয়ে গেছেন এক মোটরসাইকেলচালক। তখন ওই বুলেটপ্রুফ গাড়িতেই ছিলেন তারেক রহমান। এ সময় তার নিজস্ব নিরাপত্তা দলও বহরের সঙ্গে ছিল।

গত বুধবার রাত পৌনে ১২টার দিকে গুলশানের ৬৫ নম্বর সড়কে ওই ঘটনা ঘটে। ওই সময় নিজ কার্যালয় থেকে গাড়িতে চড়ে বাসায় ফিরছিলেন তারেক রহমান।

এ ঘটনায় পুলিশ গুলশান থানায় জিডি করেছে। তবে গত চার দিনেও ওই মোটরসাইকেল বা চালককে শনাক্ত করতে পারেনি পুলিশ। খামের মধ্যে কী ছিল, তা-ও জানায়নি পুলিশ।

গুলশান থানার ওসি রাকিবুল ইসলাম গণমাধ্যমে বলেন, ‘ওই মোটরসাইকেলটি স্পিডে এসে বিএনপি চেয়ারম্যানের বুলেটপ্রুফ গাড়িতে শুধু স্কচটেপ মারা একটা খাম লাগিয়ে টান দিয়ে চলে গেছে। এটা কেন, কী উদ্দেশ্যে করল—সেটা এখনো জানা যায়নি।’

ওসি আরো বলেন, ‘সাদা হিরো হাংক মোটরসাইকেলটিতে একজনই আরোহী ছিলেন। সেখানকার একটা ভিডিও আমরা পেয়েছি, তবে সেটা খুব স্পষ্ট নয়। ভিডিওতে দেখা যায়, মোটরসাইকেলটি ৬৫ নম্বর সড়কে গাড়িতে খাম লাগিয়ে দিয়েই আমেরিকান ক্লাবের দিকে চলে যায়। তার (তারেক রহমান) গাড়িবহরে নিজস্ব নিরাপত্তা দলও (সিএসএফ) ছিল।’

গুলশান বিভাগের উপকমিশনার (ডিসি) রওনক আলম গণমাধ্যমে বলেন, ‘আমরা তদন্ত করছি। ওই খামে কী লেখা ছিল বা কী আছে, সেটা আমাদের দেওয়া হয়নি। ওটা সিএসএফের (বিএনপি চেয়ারম্যানের নিজস্ব নিরাপত্তা দল) কাছে আছে।’

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

Logo

সম্পাদক ও প্রকাশক: মহিউদ্দিন সরকার