Logo
Logo
×

বিজ্ঞাপন

জাতীয়

গুলশানে বার ড্যান্সারের মরদেহ উদ্ধার

Icon

জাগো বাংলা প্রতিবেদন

প্রকাশ: ১৮ জানুয়ারি ২০২৬, ১০:৪৬ পিএম

গুলশানে বার ড্যান্সারের মরদেহ উদ্ধার

বিজ্ঞাপন

রাজধানীর গুলশানে সাদিয়া রহমান মিম (২৭) নামে এক নারীর গলাকাটা মরদেহ তার ভাড়া বাসা থেকে উদ্ধার করছে পুলিশ। তিনি একটি বারের ড্যান্সার ছিলেন। পাশাপাশি মিম পার্লারের ব্যবসাও করতেন।

গুলশান থানার উপ-পরিদর্শক (এসআই) মো. মারুফ আহমেদ ঘটনার সত্যতা নিশ্চিত করেন। এ ঘটনায় তার রুমমেট নুসরাতকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে পুলিশ।

জানা যায়, শনিবার দিবাগত রাতে কালাচাঁদপুর পশ্চিমপাড়ার একটি ভাড়া বাসা থেকে মরদেহটি উদ্ধার করা হয়। পরে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠায় পুলিশ।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

Logo

সম্পাদক ও প্রকাশক: মহিউদ্দিন সরকার