Logo
Logo
×

বিজ্ঞাপন

জাতীয়

পে স্কেল নিয়ে কর্মকর্তা-কর্মচারীদের যে বার্তা দিলেন অর্থ উপদেষ্টা

Icon

জাগো বাংলা প্রতিবেদন

প্রকাশ: ১৭ জানুয়ারি ২০২৬, ০২:৩৬ পিএম

পে স্কেল নিয়ে কর্মকর্তা-কর্মচারীদের যে বার্তা দিলেন অর্থ উপদেষ্টা

বিজ্ঞাপন

নতুন পে-স্কেল ঘোষণা ও বাস্তবায়নের বিষয়ে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের ধৈর্য ধরার আহবান জানিয়েছেন অন্তর্র্বতীকালীন সরকারের অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ। তিনি বলেছেন, পে-স্কেল সংক্রান্ত কমিটি করা হয়েছে। তাদের প্রতিবেদন পেলে বাস্তবায়নে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

শুক্রবার (১৬ জানুয়ারি) বিকেলে নাটোরের গুরুদাসপুরে মিনি স্টেডিয়াম পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন অর্থ উপদেষ্টা। তিনি বলেন, পে-স্কেল নিয়ে একটি কমিটি গঠন করা হয়েছে। এ কমিটির সুপারিশ অনুযায়ী পরবর্তী সিদ্ধান্ত গ্রহণ করবে সরকার। এ বিষয়ে ধৈর্য ধারণ করতে হবে সবাইকে।

গণভোট প্রসঙ্গে ড. সালেহউদ্দিন আহমেদ বলেন, সাধারণ মানুষের ইচ্ছার প্রকৃত প্রতিফলন ঘটবে গণভোটে। ‘হ্যাঁ’ ভোট নিশ্চিত করতে প্রশাসনের কর্মকর্তারা দায়িত্ব পালন করছেন। আমি নিজেও বিভিন্ন জেলায় গিয়ে গণভোটের গুরুত্ব তুলে ধরছি। সাধারণ মানুষকে এ বিষয়ে সচেতন করতে গণমাধ্যমের ভূমিকাও গুরুত্বপূর্ণ।

অর্থ উপদেষ্টার সঙ্গে উপস্থিত ছিলেন মন্ত্রিপরিষদ সচিব ড. শেখ আব্দুর রশীদ, অর্থ সচিব ড. খায়েরুজ্জামান মজুমদার, অর্থনৈতিক সম্পর্ক বিভাগের সচিব শাহরিয়ার কাদের সিদ্দিকী, বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের সচিব আনোয়ার হোসেন ও বাংলাদেশ পরমাণু শক্তি কমিশনের চেয়ারম্যান।

এ ছাড়া স্থানীয় প্রশাসনের কর্মকর্তাদের মধ্যে বিভাগীয় কমিশনার ড. আ. ন. ম. বজলুর রশিদ, জেলা প্রশাসক আসমা শাহীন, পুলিশ সুপার মোহাম্মদ আব্দুল ওয়াহাব ও গুরুদাসপুর ইউএনও ফাহমিদা আফরোজ উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

Logo

সম্পাদক ও প্রকাশক: মহিউদ্দিন সরকার