Logo
Logo
×

বিজ্ঞাপন

জাতীয়

গুমের শিকার পরিবারের সঙ্গে তারেক রহমানের মতবিনিময়

Icon

জাগো বাংলা প্রতিবেদন

প্রকাশ: ১৭ জানুয়ারি ২০২৬, ০১:৪৭ পিএম

গুমের শিকার পরিবারের সঙ্গে তারেক রহমানের মতবিনিময়

বিজ্ঞাপন

ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের আমলে গুম, খুন ও নির্যাতনের শিকার ব্যক্তিদের পরিবারের সদস্যদের সঙ্গে মতবিনিময় সভায় অংশ নিয়েছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। 

শনিবার (১৭ জানুয়ারি) সকাল সোয়া ১১টায় ‘আমরা বিএনপি পরিবার’ ও ‘মায়ের ডাক’ নামক দুই সংগঠনের যৌথ উদ্যোগে রাজধানীর শেরেবাংলা নগর চীন-মৈত্রী আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে এ সভা শুরু হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান।

আরও পড়ুন
অনুষ্ঠানে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ, জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, কোষাধ্যক্ষ রশিদুজ্জামান মিল্লাত, চেয়ারপারসনের উপদেষ্টা তাহসিনা রুশদীর লুনা, সহ-গণশিক্ষা বিষয়ক সম্পাদক আনিসুর রহমান তালুকদার খোকন, জাতীয় নির্বাহী কমিটির সদস্য হুম্মাম কাদের চৌধুরীসহ অন্যান্য নেতারা উপস্থিত আছেন।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

Logo

সম্পাদক ও প্রকাশক: মহিউদ্দিন সরকার