বিজ্ঞাপন
প্রাথমিকের শিক্ষক নিয়োগ পরীক্ষা, জানাগেল ফল প্রকাশের সম্ভাব্য সময়
জাগো বাংলা প্রতিবেদন
প্রকাশ: ১৫ জানুয়ারি ২০২৬, ০৩:০৪ পিএম
বিজ্ঞাপন
সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগের লিখিত পরীক্ষার ফল আগামী সপ্তাহে প্রকাশ করা হতে পারে বলে জানিয়েছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের একটি দায়িত্বশীল সূত্র।
সূত্রটি জানায়, ফল প্রকাশের জন্য সার্বিক প্রস্তুতি প্রায় সম্পন্ন হয়েছে। তবে নির্দিষ্ট কোনো তারিখ এখনো চূড়ান্ত করেনি প্রাথমিক শিক্ষা অধিদপ্তর। আগামী সপ্তাহের মধ্যেই ফল প্রকাশের সম্ভাবনা রয়েছে।
এ বিষয়ে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক (ডিজি) আবু নূর মো. শামসুজ্জামান বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) দুপুরে বলেন, ‘আগামী সপ্তাহে ফল প্রকাশের বিষয়ে নির্দিষ্ট কোনো টাইমফ্রেম এই মুহূর্তে জানাতে চাই না। তবে এটুকু নিশ্চিত করে বলতে পারি, অতিদ্রুতই সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষার ফল প্রকাশ করা হবে।’
প্রসঙ্গত, সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগের লিখিত পরীক্ষায় অংশ নেওয়া লক্ষাধিক প্রার্থী ফলের অপেক্ষায় রয়েছেন। ফল প্রকাশ নিয়ে দীর্ঘদিন ধরে বিভিন্ন গুঞ্জন ছড়ালেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ সেগুলোকে গুজব হিসেবে উল্লেখ করে আসছে।
বিজ্ঞাপন