Logo
Logo
×

বিজ্ঞাপন

জাতীয়

জাবিতে আসছেন মিজানুর রহমান আজহারী

Icon

জাগো বাংলা প্রতিবেদন

প্রকাশ: ১১ জানুয়ারি ২০২৬, ০৮:৪৯ পিএম

জাবিতে আসছেন মিজানুর রহমান আজহারী

বিজ্ঞাপন

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) একটি সেমিনারে যোগ দিতে ক্যাম্পাসে আসছেন জনপ্রিয় ইসলামিক স্কলার ড. মিজানুর রহমান আজহারী। বুধবার (১৪ জানুয়ারি) সন্ধ্যায় এ সেমিনার অনুষ্ঠিত হবে।

শনিবার (১০ জানুয়ারি) সন্ধ্যা ৭টায় এ তথ্য জানায় সেমিনারের আয়োজক ও শিক্ষামূলক সংগঠন ‘পাঠশালা’।

জহির রায়হান মিলনায়তনে অনুষ্ঠিতব্য সেমিনারের প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখবেন ড. মিজানুর রহমান আজহারী।

আধুনিক সমাজব্যবস্থা, প্রযুক্তিনির্ভর জীবনধারা ও বৈশ্বিক বাস্তবতার প্রেক্ষাপটে একজন মুসলমানের জীবনযাপন কেমন হওয়া উচিত—এ বিষয়ে কুরআন ও সুন্নাহভিত্তিক দিক-নির্দেশনা দেবেন তিনি।

আয়োজকরা জানান, সেমিনারে অংশ নিতে আসন সংখ্যা সীমিত রাখা হয়েছে। আগ্রহী শিক্ষার্থীদের গুগল ফরমে নিবন্ধন করতে হবে। নিবন্ধন সম্পন্নকারী শিক্ষার্থীরাই সেমিনারে অংশ নিতে পারবেন।

Logo

সম্পাদক ও প্রকাশক: মহিউদ্দিন সরকার