Logo
Logo
×

বিজ্ঞাপন

আইন-আদালত

চিফ প্রসিকিউটরের কাছে নিরাপত্তা চাইলেন রাষ্ট্রপক্ষের সাক্ষী

Icon

জাগো বাংলা ডেস্ক

প্রকাশ: ১৮ আগস্ট ২০২৬, ০৯:০৬ এএম

চিফ প্রসিকিউটরের কাছে নিরাপত্তা চাইলেন রাষ্ট্রপক্ষের সাক্ষী

বিজ্ঞাপন

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটরের কাছে নিরাপত্তা চেয়ে চিঠি দিয়েছেন জুলাই গণঅভ্যুত্থানের সময় চট্টগ্রামে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের অভিযোগে করা মামলার রাষ্ট্রপক্ষের এক সাক্ষী। 

সোমবার (১৭ আগস্ট)  চিফ প্রসিকিউটর  মো. আমিনুল ইসলাম বরাবর এই চিঠি দেন জুলাই রেভোল্যুশনারি অ্যালায়েন্সের চট্টগ্রাম মহানগরের সভাপতি রেজাউল করিম। 

চিঠিতে রেজাউল করিম অভিযোগ তুলে বলেছেন, তিনি জুলাই গণঅভ্যুত্থানের একজন সক্রিয় কর্মী। পাশাপাশি তিনি ট্রাইব্যুনালে চলমান চট্টগ্রামে সংঘটিত জুলাই গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধ মামলার একজন তালিকাভুক্ত সাক্ষী। এ মামলার আসামি সাবেক সংসদ সদস্য এ বি এম ফজলে করিম চৌধুরী এবং তার পরিবারের সদস্যরা পরিকল্পিতভাবে মামলাটির বিচারিক প্রক্রিয়াকে বিলম্বিত, প্রশ্নবিদ্ধ ও বাধাগ্রস্ত করার হীন উদ্দেশ্যে বিভিন্ন বেআইনি কার্যকলাপে লিপ্ত রয়েছেন।

জুলাই রেভোল্যুশনারি অ্যালায়েন্সের নেতা রেজাউল করিম চিঠিতে আরও অভিযোগ করেন, এ মামলার গুরুত্বপূর্ণ সাক্ষ্যপ্রমাণ নষ্ট করা এবং সাক্ষীদের জবানবন্দি প্রদানে বিরত রাখার অসৎ উদ্দেশ্যে আসামিপক্ষ প্রতিনিয়ত ভয়ভীতি দেখাচ্ছে। বিদেশ থেকে এ মামলার সাক্ষী ও তাদের পরিবারের সদস্যদের টেলিফোনের মাধ্যমে প্রাণনাশের হুমকি দেওয়া হচ্ছে।

চিঠিতে হুমকি পাওয়া পাঁচজনের নামও উল্লেখ করা হয়েছে। একই সঙ্গে হুমকিদাতাদের অবিলম্বে চিহ্নিত করে আইনের আওতায় আনা এবং তিনিসহ মামলার সব সাক্ষী ও সংশ্লিষ্ট ছাত্রনেতাদের সর্বোচ্চ আইনি নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানানো হয়।

প্রমাণ ও সাক্ষীদের জবানবন্দি থাকা সত্ত্বেও অনৈতিক লবিংয়ের কারণে এ মামলার প্রাথমিক তালিকা থেকে একজন আসামির নাম বাদ দেওয়া হয়েছে বলেও চিঠিতে অভিযোগ করা হয়েছে।

হুমকির অভিযোগের বিষয়ে জানতে আসামি ফজলে করিমের আইনজীবী রিজওয়ানা ইউসুফের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি।

এফএইচ/এসএনআর

Logo

সম্পাদক ও প্রকাশক: মহিউদ্দিন সরকার