বিজ্ঞাপন
এএসআই পদে ২ হাজার শূন্য পদের জেলাভিত্তিক তালিকা প্রকাশ
জাগো বাংলা ডেস্ক
প্রকাশ: ১৬ জুন ২০২৬, ০৬:১৬ পিএম
বিজ্ঞাপন
এএসআই (নিরস্ত্র) পদে জেলাভিত্তিক বিভাজিত নিয়োগযোগ্য শূন্য পদের তালিকা প্রকাশ করেছে বাংলাদেশ পুলিশ। এতে মোট শূন্য পদের সংখ্যা ২ হাজার। রোববার (১৪ জুন) বাংলাদেশ পুলিশের ওয়েবসাইটে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তি অনুযায়ী, সবচেয়ে বেশি ১৬৭টি শূন্য পদ রয়েছে ঢাকায়। অন্যদিকে সবচেয়ে কম শূন্য পদ রয়েছে বান্দরবান জেলায়, যেখানে পদসংখ্যা ৫টি। এ ছাড়া চট্টগ্রামে ১০৬টি, কুমিল্লায় ৭৫টি, ময়মনসিংহে ৭১টি এবং সিলেটে ৪৮টি শূন্য পদ রয়েছে।
মোট শূন্য পদের মধ্যে ৯৩ শতাংশ পদে মেধার ভিত্তিতে এবং ৭ শতাংশ পদে কোটার ভিত্তিতে নিয়োগ দেওয়া হবে। কোটার মধ্যে শারীরিক প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গ কোটা ১ শতাংশ, ক্ষুদ্র জাতিগোষ্ঠী কোটা ১ শতাংশ এবং মুক্তিযোদ্ধা, শহীদ মুক্তিযোদ্ধা ও বীরাঙ্গনার সন্তানদের জন্য ৫ শতাংশ কোটা সংরক্ষিত থাকবে।