Logo
Logo
×

বিজ্ঞাপন

ইসলাম

‘ওয়ারিশ ঠকানো ব্যক্তির ইবাদত কবুল হয় না’

Icon

ইসলাম ডেস্ক

প্রকাশ: ২৩ নভেম্বর ২০২৬, ০৬:১৩ পিএম

‘ওয়ারিশ ঠকানো ব্যক্তির ইবাদত কবুল হয় না’

বিজ্ঞাপন

ইসলামে উত্তরাধিকার সম্পত্তিতে প্রত্যেক ওয়ারিশের অধিকার সুস্পষ্টভাবে নির্ধারণ করা হয়েছে। পিতা-মাতা ও আত্মীয়স্বজনের রেখে যাওয়া সম্পত্তিতে নারী-পুরুষ উভয়ের অংশ রয়েছে।

কোনো ওয়ারিশকে তার প্রাপ্য সম্পদ থেকে বঞ্চিত করা কিংবা অন্যায়ভাবে সম্পত্তি আত্মসাৎ করাকে গুরুতর অন্যায় হিসেবে বিবেচনা করা হয়েছে।

পবিত্র কোরআনের সুরা আন-নিসার ৭নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, ‘পিতা-মাতা ও আত্মীয়স্বজনের পরিত্যক্ত সম্পত্তিতে পুরুষদের অংশ রয়েছে এবং পিতা-মাতা ও আত্মীয়স্বজনের পরিত্যক্ত সম্পত্তিতে নারীদেরও অংশ রয়েছে-তা কম হোক বা বেশি, নির্ধারিত অংশ হিসেবে।’

ইসলামি বিধান অনুযায়ী, উত্তরাধিকার সম্পত্তিতে কোনো ওয়ারিশের অধিকার নষ্ট করা অন্যের হক আত্মসাৎ করার শামিল। তাই সম্পত্তি বণ্টনের ক্ষেত্রে প্রত্যেক ওয়ারিশের ন্যায্য পাওনা বুঝিয়ে দেওয়া জরুরি।

Logo

সম্পাদক ও প্রকাশক: মহিউদ্দিন সরকার