Logo
Logo
×

বিজ্ঞাপন

ইসলাম

মহানবী (সা.)-এর বিশেষ ৫ উপদেশ

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১০ নভেম্বর ২০২৬, ০৯:০২ এএম

মহানবী (সা.)-এর বিশেষ ৫ উপদেশ

বিজ্ঞাপন

বিশিষ্ট সাহাবি হজরত আবু হুরায়রা (রা.) বর্ণনা করেছেন, একদিন রাসুল (সা.) বলেন, ‘আমার কাছ থেকে কিছু কথা শিখবে, অতঃপর তা অনুসারে আমল করবে? কিংবা এমন কাউকে শিক্ষা দেবে, যে তা অনুসারে আমল করবে।’ আমি বললাম, ‘আমি, হে আল্লাহর রাসুল।’ 

তারপর তিনি আমার হাত ধরে পাঁচটি গণনা করে বললেন। তিনি বলেন, ‘সব ধরনের হারাম কাজ বর্জন করবে। তাহলে তুমি আল্লাহর কাছে সবচেয়ে বেশি ইবাদতকারী হিসেবে গণ্য হবে। আল্লাহ তোমার জন্য যা রেখেছেন তাতে তুমি সন্তুষ্ট থাকবে।

তাহলে তুমি মানুষের মধ্যে সবচেয়ে ধনী হবে। প্রতিবেশীর সঙ্গে সুন্দর আচরণ করবে। তাহলে তুমি প্রকৃত মুমিন হবে। মানুষের জন্য তাই পছন্দ করবে, যা তুমি নিজের জন্য পছন্দ করো।

তাহলে তুমি মুসলিম হবে। বেশি হাসবে না। কারণ বেশি হাসলে অন্তর মরে যায়।’ (তিরমিজি, হাদিস : ২৩০৫)

Logo

সম্পাদক ও প্রকাশক: মহিউদ্দিন সরকার