Logo
Logo
×

বিজ্ঞাপন

ইসলাম

ইমামের আগে দাঁড়ালে কি মুক্তাদির নামাজ হবে?

Icon

ইসলাম ডেস্ক

প্রকাশ: ০২ নভেম্বর ২০২৬, ১২:০৯ পিএম

ইমামের আগে দাঁড়ালে কি মুক্তাদির নামাজ হবে?

বিজ্ঞাপন

জামাতে নামাজ আদায়ের সময় মুক্তাদি সাধারণত ইমামের পেছনে কাতারবদ্ধ হয়ে দাঁড়ান। তবে মসজিদে নববীতে নামাজ আদায়ের সময় ইমামের সামনের দিকে, বিশেষ করে দক্ষিণ পাশে, অনেক মুসল্লিকে কাতারবদ্ধ হয়ে নামাজ পড়তে দেখা যায়। এ অবস্থায় ইমামের আগে দাঁড়িয়ে নামাজ আদায় করলে তা শুদ্ধ হবে কি না, তা নিয়ে অনেকের মনে প্রশ্ন রয়েছে।

এ বিষয়ে একটি প্রশ্নের জবাবে ইসলামি শরিয়তের বিধান তুলে ধরেছেন মুফতি শফিকুল ইসলাম হাটহাজারী। তিনি জামিআ মুহাম্মাদিয়া আরাবিয়া, মোহাম্মদপুরের মুফতি ও মুহাদ্দিস।

প্রশ্নকারী জানতে চান, মসজিদে নববীতে জামাতে নামাজ আদায়ের সময় হাজার হাজার মুসল্লিকে ইমামের সামনের দিকে কাতারবদ্ধ হয়ে নামাজ পড়তে দেখা যায়। এ ক্ষেত্রে শরিয়তের বিধান কী?

জবাবে মুফতি শফিকুল ইসলাম বলেন, মুক্তাদি ইমামের সামনে দাঁড়িয়ে নামাজ আদায় করলে তার নামাজ হবে না। ইমামের আগে মুক্তাদির দাঁড়ানো নামাজ নষ্ট হওয়ার কারণ।

তিনি বলেন, মসজিদে নববী হলেও কেউ যদি ইমামের আগে দাঁড়িয়ে নামাজ আদায় করেন, এমনকি মসজিদের সামনের খোলা চত্বরেও দাঁড়ান, তাহলেও তার নামাজ শুদ্ধ হবে না।

নিজের বক্তব্যের সমর্থনে তিনি হানাফি ফিকাহর প্রসিদ্ধ গ্রন্থ ফাতাওয়া আলমগিরি থেকে একটি উদ্ধৃতি উল্লেখ করেন।

গ্রন্থটিতে বলা হয়েছে—

وَلَوْ تَقَدَّمَ عَلَى الْإِمَامِ مِنْ غَيْرِ عُذْرٍ فَسَدَتْ صَلَاتُهُ. كَذَا فِي فَتَاوَى قَاضِي خَانْ.

এর অর্থ, কোনো ওজর বা গ্রহণযোগ্য কারণ ছাড়া মুক্তাদি ইমামের সামনে চলে গেলে তার নামাজ নষ্ট হয়ে যাবে। ফাতাওয়া কাজিখানেও এ বিধানের উল্লেখ রয়েছে।

মুফতি শফিকুল ইসলাম তাঁর উত্তরে ফাতাওয়া আলমগিরি (খণ্ড ১, পৃষ্ঠা ১০৩), মাকতাবায়ে জাকারিয়া, দেওবন্দের উদ্ধৃতি দিয়েছেন।

Logo

সম্পাদক ও প্রকাশক: মহিউদ্দিন সরকার