বিজ্ঞাপন
‘তোমার বোনকে তালাক দিলাম, এক-দুই-তিন’ বললে কয় তালাক হয়?
অনলাইন ডেস্ক
প্রকাশ: ২৮ অক্টোবর ২০২৬, ১০:৪৪ এএম
বিজ্ঞাপন
শ্যালিকার কাছে ‘তোমার বোনকে তালাক দিলাম— এক, দুই, তিন’ বললে স্ত্রীর ওপর তিন তালাক পতিত হবে বলে একটি ইসলামি ফতোয়ায় উল্লেখ করা হয়েছে। এতে স্বামী-স্ত্রীর বৈবাহিক সম্পর্কের অবসান ঘটবে এবং সরাসরি পুনরায় সংসার করার সুযোগ থাকবে না বলে ফতোয়ায় জানানো হয়েছে।
সম্প্রতি এ বিষয়ে করা এক প্রশ্নের উত্তরে জামিয়া রাহমানিয়া আরাবিয়ার ফতোয়া বিভাগের নায়েবে মুফতি তাওহীদুল ইসলাম এ মত দেন। প্রকাশিত ফতোয়াটিতে বলা হয়, স্বামী যদি বাস্তবেই তার শ্যালিকার কাছে এভাবে তালাকের কথা বলে থাকেন, তাহলে স্ত্রীর ওপর তিন তালাক কার্যকর হবে।
ফতোয়া অনুযায়ী, এ অবস্থায় স্বামীর পক্ষে স্ত্রীকে ফিরিয়ে নেওয়া কিংবা সরাসরি নতুন করে বিয়ে করা বৈধ হবে না।
এ বিষয়ে পবিত্র কোরআনের সূরা আল-বাকারার ২৩০ নম্বর আয়াত উল্লেখ করা হয়েছে। পাশাপাশি ফতোয়ার দলিল হিসেবে ‘ফাতাওয়ায়ে শামি’ গ্রন্থের তালাক-সংক্রান্ত আলোচনাও তুলে ধরা হয়েছে।
তবে বাস্তব কোনো ঘটনার ক্ষেত্রে তালাকের চূড়ান্ত বিধান নির্ধারণের আগে সংশ্লিষ্ট ব্যক্তির বক্তব্য ও ঘটনার বিস্তারিত বিবরণ যাচাই করে যোগ্য মুফতির পরামর্শ নেওয়া জরুরি।