বিজ্ঞাপন
আলেমদের সঙ্গে শত্রুতা রাখার পরিণতি, হাদিস কী বলে?
ইসলাম ডেস্ক
প্রকাশ: ২৫ অক্টোবর ২০২৬, ১২:৫৮ পিএম
বিজ্ঞাপন
আলেম-ওলামা ও আল্লাহর প্রিয় বান্দাদের সঙ্গে শত্রুতা পোষণকারীদের বিষয়ে কঠোর সতর্কবার্তা দিয়েছেন ইসলামি স্কলাররা। আল্লাহর কোনো ওলির সঙ্গে শত্রুতা করলে আল্লাহর পক্ষ থেকে যুদ্ধের ঘোষণা আসে বলে হাদিসে উল্লেখ রয়েছে। তবে কোনো ব্যক্তি আলেমকে কটূক্তি করলে বা তাদের কষ্ট দিয়ে কথা বললে তার সঙ্গে সম্পর্ক ছিন্ন করা যাবে কি না, তা নিয়ে প্রশ্ন উঠেছে।
সম্প্রতি এ বিষয়ে এক প্রশ্নের উত্তরে বলা হয়েছে, যারা আলেম-ওলামা তথা আল্লাহওয়ালাদের সঙ্গে শত্রুতা পোষণ করে, তাদের ব্যাপারে সতর্ক থাকা উচিত। আল্লাহ ও তার রাসুলের শত্রুতাকারীদের সঙ্গে ভালোবাসার সম্পর্ক রাখা উচিত নয় বলে উত্তরে উল্লেখ করা হয়।
হাদিসে আরও বলা হয়েছে, ফরজ ইবাদতের মাধ্যমে বান্দা আল্লাহর নৈকট্য লাভ করে। এরপর নফল ইবাদতের মাধ্যমে সে আল্লাহর আরও নিকটবর্তী হতে থাকে। একপর্যায়ে আল্লাহ তাকে ভালোবাসেন। তখন বান্দা আল্লাহর কাছে কিছু চাইলে তিনি তা দান করেন এবং আশ্রয় চাইলে তাকে আশ্রয় দেন।
উত্তরদাতা: মুফতি ইসহাক মাহমুদ। তিনি জামিআ মুহাম্মাদিয়া আরাবিয়া, মোহাম্মদপুরের মুফতি ও মুহাদ্দিস।