Logo
Logo
×

বিজ্ঞাপন

ইসলাম

রাজনীতিতে রাসূল (সা.)-এর আদর্শ অনুসরণের তাগিদ মুফতি আলী হাসান উসামা

Icon

জাগো বাংলা প্রতিবেদন

প্রকাশ: ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৯:২২ পিএম

রাজনীতিতে রাসূল (সা.)-এর আদর্শ অনুসরণের তাগিদ মুফতি আলী হাসান উসামা

বিজ্ঞাপন

মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর আদর্শ ব্যক্তি, পরিবার, সমাজ ও রাষ্ট্রীয় জীবনে বাস্তবায়নের মধ্যেই মানবজাতির প্রকৃত শান্তি ও কল্যাণ নিহিত বলে মন্তব্য করেছেন বিশিষ্ট ইসলামিক স্কলার ও লেখক মুফতি আলী হাসান উসামা।

বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) বিকেলে যশোরের মুন্সী মেহেরুল্লাহ (টাউন হল) ময়দানে বাংলাদেশ জামায়াতে ইসলামীর যশোর জেলা আয়োজিত সীরাতুন্নবী (সা.) মাহফিল-২০২৬-এ প্রধান আলোচকের বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মুফতি আলী হাসান উসামা বলেন, মহানবী (সা.) শুধু মুসলমানদের জন্য নয়, সমগ্র মানবজাতির জন্য সর্বোত্তম আদর্শ। তাঁর জীবনে সত্যবাদিতা, আমানতদারিতা, ন্যায়বিচার, মানবিকতা, ক্ষমাশীলতা ও আল্লাহভীতির অনন্য দৃষ্টান্ত রয়েছে। বর্তমান সংকটময় সময়ে সীরাতুন্নবী (সা.) অধ্যয়ন করে তাঁর আদর্শ ব্যক্তি ও সমাজজীবনে বাস্তবায়ন করা জরুরি।

তিনি আরও বলেন, পরিবারে উত্তম আচরণ, প্রতিবেশীর অধিকার রক্ষা, দরিদ্র ও অসহায়ের পাশে দাঁড়ানো, ব্যবসা-বাণিজ্যে সততা এবং সমাজে ন্যায়বিচার প্রতিষ্ঠায় মহানবী (সা.)-এর আদর্শ অনুসরণ করতে হবে।

দেশের চলমান পরিস্থিতি প্রসঙ্গে তিনি কৃষকের সার, বিদ্যুৎ ও সেচ সুবিধা নিশ্চিত করা, নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য নিয়ন্ত্রণ এবং জনগণের ন্যায্য অধিকার প্রতিষ্ঠায় দায়িত্বশীল ভূমিকার প্রয়োজনীয়তার কথা তুলে ধরেন। রাজনৈতিক দলগুলোকে জনগণের দাবি আদায়ে শান্তিপূর্ণ ও নিয়মতান্ত্রিক কর্মসূচিতে সম্পৃক্ত হওয়ার আহ্বান জানান তিনি।

মাহফিলের সভাপতি যশোর জেলা জামায়াতে ইসলামীর আমীর অধ্যাপক গোলাম রসুল এমপি বলেন, মহানবী (সা.)-এর সীরাত মানুষের জীবনের পূর্ণাঙ্গ পথনির্দেশনা। তরুণ প্রজন্মকে নৈতিক অবক্ষয়, মাদক, অপরাধ ও সামাজিক অস্থিরতা থেকে দূরে রাখতে তাঁর জীবন ও চরিত্রের সঙ্গে পরিচিত করা প্রয়োজন।

তিনি ১০ অক্টোবর ঘোষিত লংমার্চ কর্মসূচিতে যশোরসহ খুলনা বিভাগের বিভিন্ন জেলা-উপজেলা থেকে শান্তিপূর্ণভাবে সর্বস্তরের মানুষকে সম্পৃক্ত হওয়ার আহ্বান জানান। একই সঙ্গে নেতাকর্মীদের শৃঙ্খলা, ধৈর্য ও দায়িত্বশীলতার সঙ্গে কর্মসূচিতে অংশ নেওয়ার নির্দেশনা দেন।

মাহফিলে যশোর-৬ আসনের সংসদ সদস্য মাওলানা মোক্তার আলী এমপিসহ জেলা জামায়াতের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ বক্তব্য দেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন সহকারী অধ্যাপক শামসুজ্জামান।

Logo

সম্পাদক ও প্রকাশক: মহিউদ্দিন সরকার