Logo
Logo
×

বিজ্ঞাপন

ইসলাম

জাকির নায়েককে বই উপহার দিলেন শায়খ আহমাদুল্লাহ

Icon

জাগো বাংলা ডেস্ক

প্রকাশ: ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৩৪ পিএম

জাকির নায়েককে বই উপহার দিলেন শায়খ আহমাদুল্লাহ

বিজ্ঞাপন

মালয়েশিয়ায় প্রখ্যাত ইসলামী আলোচক ও দাঈ ড. জাকির নায়েকের সঙ্গে সাক্ষাৎ করেছেন বাংলাদেশের বিশিষ্ট ইসলামি আলোচক শায়খ আহমাদুল্লাহ। সাক্ষাৎকালে তিনি ড. জাকির নায়েকের হাতে নিজের লেখা ‘সকাল-সন্ধ্যা দুআ’ বইয়ের ইংরেজি সংস্করণ তুলে দেন।

বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) নিজের ফেসবুক পেজে সাক্ষাতের একটি ছবি প্রকাশ করে বিষয়টি জানান শায়খ আহমাদুল্লাহ।

ছবির ক্যাপশনে তিনি লেখেন, ‘মালয়েশিয়াতে প্রখ্যাত দাঈ ড. জাকির নায়েকের সঙ্গে। তার হাতে তুলে দিচ্ছি সকাল-সন্ধ্যা দুআ বইয়ের ইংরেজি ভার্সন।’

ছবিতে শায়খ আহমাদুল্লাহ ও ড. জাকির নায়েককে পাশাপাশি হাসিমুখে বসে থাকতে দেখা যায়। এ সময় শায়খ আহমাদুল্লাহর হাতে ‘সকাল-সন্ধ্যা দুআ’ বইটির ইংরেজি সংস্করণ দেখা যায়।

বাংলাদেশের ইসলামী আলোচক ও দায়ী হিসেবে শায়খ আহমাদুল্লাহ বিভিন্ন ধর্মীয় ও সামাজিক বিষয়ে নিয়মিত বক্তব্য দেন। অন্যদিকে ড. জাকির নায়েক আন্তর্জাতিকভাবে পরিচিত ইসলামী আলোচক ও দায়ী হিসেবে বিভিন্ন দেশে ইসলামবিষয়ক আলোচনা করে থাকেন। বিশ্বের বিভিন্ন দেশে ছড়িয়ে আছে জাকির নায়েকের ভক্ত অনুরাগী। তরুণ প্রজন্ম ও প্রায় সব বয়সীদের মাঝে তিনি জনপ্রিয়।

মূলত আন্তর্জাতিক পরিমণ্ডলে বিভিন্ন ধর্ম ও বস্তুগত বিষয়ের সঙ্গে ইসলামের তুলনামূলক ব্যাখ্যা ও আলোচনার মাধ্যমে ব্যাপক জনপ্রিয়তা পান ড. জাকির নায়েক। বিজ্ঞান ও ইতিহাসের উদ্ধৃতি দিয়ে তার আলোচনাও শ্রোতাদের আকৃষ্ট করতে সক্ষম হয়। ডা. জাকির নায়েকের অন্যতম জনপ্রিয় থিম হলো বিজ্ঞানের সূত্র দিয়ে কোরআনকে যাচাই করা।

২০১৬ সালে জাকির নায়েকের বিরুদ্ধে এফআইআর জারি ও তার ইসলামিক রিসার্চ ফাউন্ডেশনকে নিষিদ্ধ করে ভারত সরকার। এরপর ভারত থেকে মালয়েশিয়ায় চলে যান তিনি। ওই সময়ের পর থেকেই জাকির নায়েককে ফিরিয়ে আনার চেষ্টা করছে দক্ষিণ এশিয়ার দেশটি।

Logo

সম্পাদক ও প্রকাশক: মহিউদ্দিন সরকার