Logo
Logo
×

বিজ্ঞাপন

ইসলাম

সরকারি খরচে হজ করলে ফরজ হজ আদায় হবে?

Icon

ইসলাম ডেস্ক

প্রকাশ: ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৬:০৭ পিএম

সরকারি খরচে হজ করলে ফরজ হজ আদায় হবে?

বিজ্ঞাপন

প্রশ্ন: সরকারি খরচে হজ করা কি জায়েজ? সরকারি খরচে হজ করলে ফরজ হজ আদায় হবে?

উত্তর: বাংলাদেশ সরকার বা যে কোনো দেশের সরকার যদি বৈধভাবে অর্জিত অর্থ থেকে কোনো ব্যক্তিকে হজের খরচ প্রদান করে, ওই অর্থ গ্রহণ করে হজ করা জায়েজ। এভাবে হজ করলে তা ফরজ হজ হিসেবেই আদায় হবে যদি ওই ব্যক্তি এর আগে ফরজ হজ আদায় না করে থাকে এবং ফরজ হজ আদায়ের নিয়ত করে।

ফরজ হজ আদায় হওয়ার জন্য নিজের খরচে হজ করা জরুরি নয়। অন্যের খরচে হজ করলেও ফরজ হজ আদায় হয়ে যায়।

কারো হজে যাওয়ার সামর্থ্য না থাকা অবস্থায় রাষ্ট্র, কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান যদি তাকে হজের খরচ দেয়, তাহলে ওই হজ তার ফরজ হজ গণ্য হবে। সামর্থ্য হওয়ার পর নতুন করে হজ করা জরুরি নয়। একইভাবে সামর্থ্য থাকার পরও রাষ্ট্র, কোনো প্রতিষ্ঠান বা ব্যক্তির খরচে হজ করলে ফরজ হজ আদায় হয়ে যাবে। নিজের খরচে নতুন করে হজ করা জরুরি নয়।

তবে যদি কেউ ইচ্ছা করে ইহরাম বাঁধার সময় নফল হজ আদায়ের নিয়ত করে, তাহলে তার ফরজ হজ আদায় হবে না। তবে সাধারণ হজের নিয়তে করলে ফরজ হজই আদায় হবে।

Logo

সম্পাদক ও প্রকাশক: মহিউদ্দিন সরকার