বিজ্ঞাপন
মৃত ব্যক্তির পেনশনের টাকা কে পাবেন? যা বললেন আহমাদুল্লাহ
অনলাইন ডেস্ক
প্রকাশ: ২৯ আগস্ট ২০২৬, ১২:৪৮ পিএম
বিজ্ঞাপন
দীর্ঘ দিন চাকরি করার পর অবসরে যে সুবিধা পাওয়া যায় তাকে পেনশন বলে। পেনশন পাওয়া ব্যক্তি যদি মারা যায় তবে এই টাকা কে পাবে। এ বিষয়ে এবার কথা বলেছেন আস-সুন্নাহ ফাউন্ডেশনের চেয়ারম্যান ও ইসলামি আলোচক শায়খ আহমাদুল্লাহ।
এক ব্যক্তি প্রশ্ন করেন, মৃত ব্যক্তির পেনশনের টাকা কে পাবেন, তার স্ত্রী সন্তান না স্বজনরা?
এবিষয়ে শায়খ আহমাদুল্লাহ বলেন, মৃত স্বামীর পেনশনের টাকা মূলত সরকারি নিয়ম ও অনুদান বা উপহারের ওপর নির্ভর করে।
তার ব্যাখ্যা অনুযায়ী, পেনশনের টাকা মৃত ব্যক্তির রেখে যাওয়া নিজস্ব কোনো সাধারণ সম্পদ বা উত্তরাধিকার সম্পত্তি নয়; এটি সরকারের তরফ থেকে দেওয়া একধরনের অনুদান বা সুবিধা। যেহেতু এটি সরকারের দেওয়া অনুদান, তাই সরকার বা সংশ্লিষ্ট কর্তৃপক্ষ যাকে এই টাকা পাওয়ার উপযুক্ত মনে করবে এবং নীতিমালা অনুযায়ী যার জন্য নির্ধারণ করবে, তিনিই এই টাকা পাবেন।
তিনি বলেন, সাধারণ ইসলামি উত্তরাধিকার আইনের নিয়মে মৃত ব্যক্তির সব সম্পত্তি যেভাবে সব ওয়ারিশদের মাঝে (ছেলে, মেয়ে, ভাই, বোন ইত্যাদি) সমান বা নির্দিষ্ট অনুপাতে ভাগ হয়, পেনশনের ক্ষেত্রে প্রচলিত সরকারি নিয়ম অনুযায়ী তা বন্টন হয় না। সরকার যাকে নমিনি বা ফ্যামিলি পেনশন পাওয়ার যোগ্য ঘোষণা করে, নিয়ম অনুযায়ী তিনি এটি পেয়ে থাকেন।