Logo
Logo
×

বিজ্ঞাপন

ইসলাম

‘শত্রুর চেয়ে এ ধরনের মানুষই ইসলামের বেশি ক্ষতি করে’

Icon

ইসলাম ডেস্ক

প্রকাশ: ২৫ আগস্ট ২০২৬, ০৩:৩৯ এএম

‘শত্রুর চেয়ে এ ধরনের মানুষই ইসলামের বেশি ক্ষতি করে’

বিজ্ঞাপন

ইসলামের লেবাসে, আত্মবিশ্বাসের সঙ্গে মাদরাসা শিক্ষক আমানুল্লাহ মিথ্যা বলে আরও বহু মানুষের সম্মানহানির অপরাধে অভিযুক্ত বলে মন্তব্য করেছেন পরিচিত ইসলামি স্কলার আব্দুল হাই মুহাম্মদ সাইফুল্লাহ। তিনি বলেন, এই অপরাধীর ইসলামী শরিয়াহ অনুযায়ী দৃষ্টান্তমূলক শাস্তি হওয়া উচিত। সে তো ইসলামের নামেই প্রতিষ্ঠান চালাত!

মঙ্গলবার (২৫ আগস্ট) মধ্যরাতে নিজের ফেসবুকে দেওয়া এক স্ট্যাটাসে তিনি এমন মন্তব্য করেন।

পোস্টে তিনি বলেন, যাদের বিবেক মরে গেছে, তারা একবার উক্ত স্থানে নিজের বোন, মেয়ে কিংবা আপনজনকে কল্পনা করে দেখুন।

ইসলামের ক্ষতি তার শত্রুদের চেয়ে এ ধরনের খবিস চরিত্রের মানুষের দ্বারাই অনেক বেশি হয় বলেও পোস্টে মন্তব্য করেন জনপ্রিয় এই স্কলার।

পোস্টের শেষে তিনি আরও বলেন, ডিএনএ টেস্টের রিপোর্ট এবং তার গ্যারান্টিটাও খুব জরুরী। এদেশে রাষ্ট্রীয় ভাবেও মানুষ ফাঁসানো এবং ভুল বিচারের ভুরিভুরি নজীরও আছে!

Logo

সম্পাদক ও প্রকাশক: মহিউদ্দিন সরকার