Logo
Logo
×

বিজ্ঞাপন

ইসলাম

২০২৭ সালের রমজান ও ঈদুল ফিতরের সম্ভাব্য তারিখ প্রকাশ

Icon

ইসলাম ডেস্ক

প্রকাশ: ০১ আগস্ট ২০২৬, ১০:২২ পিএম

২০২৭ সালের রমজান ও ঈদুল ফিতরের সম্ভাব্য তারিখ প্রকাশ

বিজ্ঞাপন

আগামী ২০২৭ সালে (১৪৪৮ হিজরি) পবিত্র রমজান মাস এবং ঈদুল ফিতর কবে হতে পারে, সে বিষয়ে জ্যোতির্বৈজ্ঞানিক হিসাবভিত্তিক একটি সম্ভাব্য সময়সূচি প্রকাশিত হয়েছে। মধ্যপ্রাচ্যভিত্তিক সংবাদমাধ্যম জর্ডান নিউজ–এর প্রতিবেদনে এ সম্ভাব্য তারিখ তুলে ধরা হয়েছে।

প্রতিবেদন অনুযায়ী, মধ্যপ্রাচ্যের বেশির ভাগ দেশে ২০২৭ সালের ৮ ফেব্রুয়ারি, সোমবার থেকে পবিত্র রমজান শুরু হতে পারে। সৌদি আরবের হিজরি ক্যালেন্ডার–সংক্রান্ত একটি ওয়েবসাইটেও একই দিনকে রমজানের সম্ভাব্য প্রথম দিন হিসেবে উল্লেখ করা হয়েছে।

জ্যোতির্বিজ্ঞানীদের হিসাব বলছে, ৬ ফেব্রুয়ারি, শনিবার শাবান মাসের ২৯তম দিনে রমজানের চাঁদ দেখার চেষ্টা করা হবে। তবে ওই দিন চাঁদ দেখা যাওয়ার সম্ভাবনা কম থাকায় শাবান মাস ৩০ দিনে পূর্ণ হতে পারে। সে ক্ষেত্রে ৭ ফেব্রুয়ারি হবে শাবানের শেষ দিন এবং ৮ ফেব্রুয়ারি থেকে রমজান শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে।

একই হিসাব অনুযায়ী, ২০২৭ সালের রমজান ২৯ দিনের হতে পারে। ফলে ৮ মার্চ রমজানের শেষ দিন এবং ৯ মার্চ, মঙ্গলবার মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে ঈদুল ফিতর উদযাপিত হতে পারে।

তবে প্রকাশিত সম্ভাব্য তারিখগুলো জ্যোতির্বৈজ্ঞানিক গণনার ওপর ভিত্তি করে নির্ধারণ করা হয়েছে। ইসলামী বিধান অনুযায়ী, রমজান মাসের সূচনা এবং ঈদুল ফিতরের তারিখ সংশ্লিষ্ট দেশের চাঁদ দেখা কমিটির ঘোষণার মাধ্যমেই চূড়ান্ত হবে।

বাংলাদেশের ক্ষেত্রে ভৌগোলিক অবস্থানের কারণে সাধারণত সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোর এক দিন পরে রমজান শুরু হয় এবং ঈদুল ফিতর উদযাপিত হয়। তাই বাংলাদেশে চূড়ান্ত তারিখ নির্ভর করবে জাতীয় চাঁদ দেখা কমিটির সিদ্ধান্তের ওপর।

Logo

সম্পাদক ও প্রকাশক: মহিউদ্দিন সরকার