Logo
Logo
×

বিজ্ঞাপন

ইসলাম

পুরুষের জন্য বাসায় হাফপ্যান্ট পরা কি জায়েজ?

Icon

ইসলাম ডেস্ক

প্রকাশ: ২২ জুন ২০২৬, ১১:২১ এএম

পুরুষের জন্য বাসায় হাফপ্যান্ট পরা কি জায়েজ?

বিজ্ঞাপন

প্রশ্ন: পুরুষের জন্য বাসায় হাঁটু খোলা হাফপ্যান্ট পরা কি জায়েজ?

উত্তর: পুরুষ বা নারী বাসায় একা থাকলে অথবা শুধু স্বামী-স্ত্রী থাকলে তাদের জন্য পরস্পরের সামনে হাঁটু খোলা হাফপ্যান্টসহ যে কোনো রকম পোশাক পরা জায়েজ। যেহেতু স্বামী-স্ত্রী পরস্পরের সামনে সতর প্রকাশ করতে পারে। আল্লাহ তাআলা কোরআনে বলেছেন, তারা (স্ত্রীরা) তোমাদের জন্য পোশাক এবং তোমরা তাদের জন্য পোশাক। (সুরা বাকারা: ১৮৬)

তাফসিরে কুরতুবিতে এ আয়াতের ব্যাখ্যায় বলা হয়েছে, স্বামী-স্ত্রীকে একে অপরের জন্য পোশাক বলা হয়েছে কারণ পোশাকের মতোই তাদের পরস্পরের শরীর মিলিত হয়, পোশাকের মত তারা একে অপরের সঙ্গে থাকে। (তাফসিরে কুরতুবী)

পোশাক পরার সুন্নত নিয়ম
এ ছাড়াও হাদিসে এসেছে, এক সাহাবি নবীজিকে (সা.) প্রশ্ন করেন, আমাদের আবরণীয় অঙ্গসমূহ কার সামনে আবৃত রাখব আর কার সামনে অনাবৃত করতে পারবো? নবীজি (সা.) বলেন, আপনার স্ত্রী ও দাসী ছাড়া সবার সামনে সতর আবৃত রাখবেন। (সুনানে আবু দাউদ: ৪০১৯)

তবে বাসায় বোঝার বয়সী ছেলেমেয়ে, অন্যান্য মাহরাম নারী ও পুরুষ থাকলে তাদের সামনে অবশ্যই হাঁটুসহ সতর ঢাকতে হবে এবং শালীন পোশাক পরিধান করতে হবে। পুরুষের জন্যও স্ত্রী ছাড়া পরিবারের অন্যদের সামনে হাঁটু খোলা হাফপ্যান্ট পরা জায়েজ নয়।

আঁটসাঁট ও পাতলা পোশাক পরিধানে ইসলাম কী বলে?
উল্লেখ্য যে, স্বামী-স্ত্রী বিশেষ সময়ে না থাকলে বা সতর খোলার কোনো প্রয়োজন না থাকলে একা বা শুধু স্বামী-স্ত্রী একসাথে থাকলেও সতর ঢেকে রাখাই উত্তম। আব্দুল্লাহ ইবনে ওমর (রা.) থেকে বর্ণিত রয়েছে, রাসুলুল্লাহ (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) বলেন, তোমরা নগ্নতা হতে বেঁচে থাক। তোমাদের এমন সঙ্গী আছেন যারা পেশাব-পায়খানা ও সহবাসের সময় ছাড়া অন্য কোনো সময় তোমাদের থেকে আলাদা হন না। সুতরাং তাদের লজ্জা কর এবং সম্মান কর। (সুনানে তিরমিজী: ২৮০০)

Logo

সম্পাদক ও প্রকাশক: মহিউদ্দিন সরকার