Logo
Logo
×

বিজ্ঞাপন

ইসলাম

মিনা-মুজদালিফার তাপমাত্রা নিয়ে যে সতর্কবার্তা দিল সৌদি

Icon

ইসলাম ডেস্ক

প্রকাশ: ২৪ মে ২০২৬, ০৪:৫৩ পিএম

মিনা-মুজদালিফার তাপমাত্রা নিয়ে যে সতর্কবার্তা দিল সৌদি

বিজ্ঞাপন

সৌদি সরকারের হজ ও ওমরাহ মন্ত্রণালয় জানিয়েছে, মিনা ও মুজদালিফায় তাপমাত্রা বাড়ছে। মন্ত্রণালয়ের দেয়া তথ্যমতে শনিবার (২৩ মে) মিনা ও মুজদালিফা উভয়স্থানেই তাপমাত্রা ৪৮ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছেছে। এছাড়া বলা হয়েছে বাতাসের গতি সীমিত থাকলে দুপুরের দিকে তা ৫০ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বাড়তে পারে।

সৌদির এই মন্ত্রণালয় হজ ব্যবস্থাপনার সঙ্গে সংশ্লিষ্ট সকল সংস্থাকে প্রস্তুতির স্তর বৃদ্ধি এবং সর্বোচ্চ সতর্কতা অবলম্বনের জন্য অনুরোধ জানিয়েছে। পাশাপাশি হাজিদের নিরাপত্তার স্বার্থে তাদেরকে সরাসরি সূর্যের আলো এবং তীব্র গরমের সময় হাঁটাচলা থেকে বিরত থাকা এবং যথাসম্ভব তাঁবুর ভেতরে অবস্থানের পরামর্শ দেওয়ার জন্য সচেতনতামূলক কার্যক্রম জোরদার করার আহ্বান জানিয়েছে।

সৌদি হজ ও ওমরাহ মন্ত্রণালয়ের পক্ষ থেকে রোদে ছাতা ব্যবহার, প্রচুর পরিমাণে পানি ও তরল খাবার গ্রহণের অনুরোধ করা হয়েছে। এছাড়া, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কর্তৃক জারিকৃত সকল স্বাস্থ্য বার্তা ও পরিচালন নির্দেশনা মেনে চলার বিষয়ে হজযাত্রীদেরকে উদ্বুদ্ধকরণের ওপর গুরুত্ব আরোপ করা হয়েছে।

সৌদি সরকারের এই গুরুত্বপূর্ণ নোটিশের আলোকে বাংলাদেশি হজযাত্রীদেরকে তীব্র গরমে সতর্কতা অবলম্বন ও স্বাস্থবিধি মেনে চলার অনুরোধ জানিয়েছে ধর্মবিষয়ক মন্ত্রণালয়।

Logo

সম্পাদক ও প্রকাশক: মহিউদ্দিন সরকার