Logo
Logo
×

বিজ্ঞাপন

ইসলাম

মধ্যপ্রাচ্যে যুদ্ধের মধ্যেও সৌদিতে হজ করতে গেছেন ১৫ লাখ মুসলমান

Icon

ইসলাম ডেস্ক

প্রকাশ: ২৪ মে ২০২৬, ০২:৩৭ এএম

মধ্যপ্রাচ্যে যুদ্ধের মধ্যেও সৌদিতে হজ করতে গেছেন ১৫ লাখ মুসলমান

বিজ্ঞাপন

পবিত্র হজ পালন করতে এবার মধ্যপ্রাচ্যের চলমান যুদ্ধের মধ্যেও বিশ্বের বিভিন্ন দেশ থেকে সৌদি আরবে পাড়ি জমিয়েছেন ১৫ লাখেরও বেশি বিদেশি হজযাত্রী। বার্তা সংস্থা এএফপি শনিবার (২৩ মে) জানিয়েছে, গত বছরের তুলনায় এবার বিদেশি হজযাত্রীর সংখ্যা উল্লেখযোগ্যভাবে বেড়েছে।

গত ২৮ ফেব্রুয়ারি রমজান মাস চলাকালীন ইসরায়েল ও যুক্তরাষ্ট্র যৌথভাবে ইরানে হামলা চালায়। জবাবে ইরান সৌদিসহ অন্যান্য আরব দেশে অবস্থিত মার্কিন স্থাপনায় পাল্টা হামলা করে। এতে পুরো মধ্যপ্রাচ্য অচল হয়ে পড়ে। আকাশপথে চলাচল প্রায় বন্ধ হয়ে যায়, হাজার হাজার ফ্লাইট বাতিল করতে হয়।

তবে এপ্রিলের শুরুতে যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর সংযুক্ত আরব আমিরাত, কাতার ও বাহরাইনে বিমান চলাচল দ্রুত স্বাভাবিক হয়। এসব প্রতিকূলতা সত্ত্বেও হাজার হাজার মানুষ সৌদি আরবে হজ পালনের উদ্দেশ্যে জড়ো হতে থাকেন।

সৌদির হজ পাসপোর্ট ফোর্সের কমান্ডার সালেহ আল-মুরাব্বা এক সংবাদ সম্মেলনে জানান, বিদেশ থেকে আসা হজযাত্রীর সংখ্যা এখন পর্যন্ত ১৫ লাখ ১৮ হাজার ১৫৩ জনে দাঁড়িয়েছে।

আরবি বর্ষপঞ্জির শেষ মাস জিলহজ্জে হজ অনুষ্ঠিত হয়। যাদের আর্থিক সামর্থ্য আছে, তাদের জন্য হজ করা ইসলামের অন্যতম ফরজ ইবাদত।

Logo

সম্পাদক ও প্রকাশক: মহিউদ্দিন সরকার