Logo
Logo
×

বিজ্ঞাপন

ইসলাম

ভার্চুয়াল ফিতনায় অমূল্য তাওহীদকে ট্রলের টপিক বানিয়েছি: আবু ত্বহা

Icon

ইসলাম ডেস্ক

প্রকাশ: ১৯ মে ২০২৬, ১২:২১ পিএম

ভার্চুয়াল ফিতনায় অমূল্য তাওহীদকে ট্রলের টপিক বানিয়েছি: আবু ত্বহা

বিজ্ঞাপন

তথ্যপ্রযুক্তির এই যুগে সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যক্তিজীবনের অপরিহার্য অংশ হয়ে দাঁড়িয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে ট্রল নামক ব্যাধি মানুষকে মানসিকভাবে ক্ষতিগ্রস্ত করছে। ট্রল করা বা ট্রলিং হচ্ছে দুরারোগ্য সামাজিক ব্যাধি। কোনো কিছুকে নিয়ে ব্যঙ্গ করে মজা করাকে আমরা ট্রলিং বলি।

জনপ্রিয় ইসলামি বক্তা ত্ব হা মুহাম্মদ আদনান তার ভেরিফাইড ফেসবুকে আজ মঙ্গলবার (১৯ মে) সকাল ৯টায় ভার্চুয়াল ট্রলের টপিক থেকে নিজেকে নিয়ন্ত্রণ করার জন্য হাদিস পেশ করেন। 

তিনি সেখানে লিখেন, ভার্চুয়াল ফিতনায় অসুস্থ আমরা যারা "বিসমিল্লাহ, সুবহানাল্লাহ" ও অমূল্য তাওহীদকে ট্রলের টপিক বানিয়েছি, এবং শিরকের মতো ভয়ংকর একটি বিষয়কে মূহুর্তেই নিছক হাসিঠাট্টা ও খেল তামাশার বিষয় বানিয়ে নিয়েছি তাদের জন্য দুটো হাদিস পেশ করছি। ১৪০০ বছর পূর্বে শেষ নাবী মুহাম্মাদ (স) উম্মাহকে এভাবেই শিরক সম্পর্কে সতর্ক করেছিলেন..........

রাসূল সাল্লাল্লাহু আ'লাইহি ওয়া সাল্লাম বলেছেন: 

مَنْ أَتَى عَرَّافًا فَسَأَلَهُ عَنْ شَيْءٍ، لَمْ تُقْبَلْ لَهُ صَلَاةٌ أَرْبَعِينَ لَيْلَةً

“যে ব্যক্তি কোনো গণকের কাছে যায় এবং তাকে কিছু জিজ্ঞেস করে, তার ৪০ রাত পর্যন্ত নামাজ কবুল হয় না।”

সহীহ মুসলিম হাদিস নং ২২৩০.......

রাসূল সাল্লাল্লাহু আ'লাইহি ওয়া সাল্লাম আরও বলেছেন

مَنْ أَتَى كَاهِنًا أَوْ عَرَّافًا فَصَدَّقَهُ بِمَا يَقُولُ، فَقَدْ كَفَرَ بِمَا أُنْزِلَ عَلَى مُحَمَّدٍ ﷺ

“যে ব্যক্তি কোনো গণক বা

জ্যোতিষীর কাছে যায় এবং তার কথা সত্য বলে বিশ্বাস করে, সে মুহাম্মাদ (সা.)-এর উপর যা অবতীর্ণ হয়েছে (অর্থাৎ পবিত্র কুরআন ও সুন্নাহকে)  অস্বীকার করলো।”

সুনান আবু দাউদ হাদিস: ৩৯০৪...

সুনান তিরমিজি হাদিস: ১৩৫....

Logo

সম্পাদক ও প্রকাশক: মহিউদ্দিন সরকার