Logo
Logo
×

বিজ্ঞাপন

ইসলাম

বিভিন্ন ধর্মের প্রতিনিধিদের নিয়ে ঢাকায় শান্তি সম্মেলন

Icon

জাগো বাংলা প্রতিবেদন

প্রকাশ: ১৬ মে ২০২৬, ০৮:৪২ পিএম

বিভিন্ন ধর্মের প্রতিনিধিদের নিয়ে ঢাকায় শান্তি সম্মেলন

বিজ্ঞাপন

আজ ১৬ মে ২০২৬ বিকাল ৩টায় ঢাকার বকশী বাজারস্থ আহমদীয়া মুসলিম জামাত বাংলাদেশের জাতীয় কার্যালয় প্রাঙ্গণে শান্তি সম্মেলন উপলক্ষ্যে এক সভার আয়োজন করা হয়।  অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আহমদীয়া মুসলিম জামাত বাংলাদেশের ন্যাশনাল আমীর আলহাজ্জ মাওলানা আব্দুল আউয়াল খান চৌধুরী। অনুষ্ঠান শুরু হয় পবিত্র কুরআন থেকে তেলাওয়াতের মাধ্যমে।

উক্ত অনুষ্ঠানে বিভিন্ন ধর্মের প্রতিনিধিবৃন্দ নিজ নিজ ধর্মে শান্তির শিক্ষা বিষয়ে আলোকপাত করেন।    

আহমদীয়া জামাতের বক্তাগণ বিশ্ব আহমদীয়া খলীফা প্রদত্ত জুমআর খুতবার আলোকে বলেন ‘মুসলিম দেশগুলোকে সমৃদ্ধি ও নিরাপত্তার জন্য মার্কিন যুক্তরাষ্ট্র ও এর মিত্রশক্তিগুলোর ওপর নির্ভর না করে বরং আল্লাহতায়ালার ওপর ভরসা করার, নিজেদের মাঝে ঐক্য প্রতিষ্ঠার এবং মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতের শান্তিপূর্ণ সমাধানের জন্য কাজ করার আহ্বান জানিয়েছেন আহমদীয়া খলীফা। 

এছাড়া নিজেদের মাঝে ক্ষুদ্র ক্ষুদ্র বিশ্বাসগত তারতম্য উপেক্ষা করে বৃহত্তর স্বার্থে ঐক্যবদ্ধ হওয়া বাঞ্ছনীয় বলে অভিমত ব্যক্ত করেন।

সম্মেলনে বক্তাগণ বলেন, পবিত্র কুরআন আমাদেরকে এই নির্দেশ দেয় যে, শান্তি প্রতিষ্ঠার সকল সুযোগ গ্রহণ করা উচিত, সম্ভাবনা যতই ক্ষীণ হোক না কেন।“হস্তক্ষেপকারী পক্ষগুলোর উদ্দেশ‌্য সকল সময়ে কেবলমাত্র শান্তি প্রতিষ্ঠা হওয়া উচিত। এর পেছনে নিজ স্বার্থসিদ্ধির উদ্দেশ‌্য লুক্কায়িত থাকা উচিত নয়। বরং তাদের বর্তমান ও ভবিষ‌্যৎ প্রজন্মের জন‌্য বিশ্বকে ধ্বংসের হাত থেকে রক্ষা করার বিষয়ে মনোযোগ নিবদ্ধ রাখা উচিত।” 

 এছাড়া বক্তাগণ আরো বলেন, ইসলাম সকল ধর্মের অনুসারীদের সাথে সৌহার্দ্যময় সম্পর্কের কথা বলে। এছাড়া ইসলামের আকর্ষণীয় শিক্ষার প্রচার ও প্রসার জোর-জবরদস্তি এবং বল প্রয়োগে নয় বরং যুক্তি, প্রমাণ, প্রেম ও ভালোবাসার দ্বারা মানুষের হৃদয় জয় করার মাধ্যমে সম্ভব। সর্বাবস্থায় ইসলাম অমুসলমানদের অধিকার মর্যাদার সাথে সংরক্ষণ করে। বিদ্বেষ ছড়ানো ও আক্রমণের অধিকার ইসলামে নেই।

অনুষ্ঠানে আহমদীয়া জামাতের পক্ষ থেকে বক্তব্য রাখেন-  অধ্যাপক ড. আব্দুল্লাহ শামস বিন তারেক,  মোহাম্মদ মোস্তফা আলী জিসান এবং আহমদীয়া ন্যাশনাল আমীর আলহাজ্জ মাওলানা আব্দুল আউয়াল খান চৌধুরী। এছাড়া খ্রিস্টান সম্প্রদায়ের পক্ষ থেকে ড. ফাদার তপন ক্যামিলাস ডি রোজারিও, বৌদ্ধ ধর্মের প্রতিনিধি সুনন্দপ্রিয় ভিক্ষু এবং হিন্দু ধর্মের প্রতিনিধি  স্বামী দেবাধ্যানান্দ, প্রমুখ। এছাড়া শুভেচ্ছা বক্তব্য রাখেন, অধ্যাপক কাজী নজরুল ইসলাম, কাজল দেবনাথ, সাংবাদিক বাসুদেবধর, অধ্যাপক নিরু বরুয়া, রোহিন হোসেন প্রিন্স, সাংবাদিক ও লেখক উম্মুল ওয়ারা সুইটি সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ।অনুষ্ঠান শেষে সবার মঙ্গল কামনা করে মোনাজাত করা হয়। 

অনুষ্ঠান উপলক্ষ্যে আহমদীয়া মুসলিম জামা’ত, কর্তৃক প্রকাশিত ৭৬টি ভাষায় অনুদিত পবিত্র কুরআন প্রদর্শনীর আয়োজন করা হয়। 

Logo

সম্পাদক ও প্রকাশক: মহিউদ্দিন সরকার