Logo
Logo
×

বিজ্ঞাপন

ইসলাম

অহংকার ভাঙার সবচেয়ে বড় ওষুধ কী?

Icon

ধর্ম ডেস্ক

প্রকাশ: ০৪ ফেব্রুয়ারি ২০২৬, ০৬:৫৫ পিএম

অহংকার ভাঙার সবচেয়ে বড় ওষুধ কী?

বিজ্ঞাপন

‘অহংকার করো না, হিংসা করো না… কেননা এই পৃথিবীর মাটির উপরে যত মানুষ আছে, তার থেকে বেশি কিন্তু মাটির নিচে আছে!’ এই ছোট্ট বাক্যটিই মানুষকে গভীর এক বাস্তবতার মুখোমুখি দাঁড় করিয়ে দেয়। দুনিয়ার ক্ষমতা, সম্পদ, সৌন্দর্য কিংবা সাফল্য- সবই ক্ষণস্থায়ী। যে মানুষ আজ গর্বে বুক ফুলিয়ে হাঁটে, কাল সে-ই মাটির নিচে নিশ্চুপ হয়ে যাবে। ইসলাম তাই অহংকার ও হিংসাকে কঠোরভাবে নিরুৎসাহিত করেছে এবং বিনয়, কৃতজ্ঞতা, অন্তরের পবিত্রতা ও মৃত্যুর স্মরণকে ইমানের অংশ ও অহংকার ভাঙার সবচেয়ে বড় ওষুধ হিসেবে বিবেচনা করছে।

অহংকার (কিবর) : এক ধ্বংসাত্মক ব্যাধি

অহংকার হলো নিজেকে বড় মনে করা এবং অন্যকে তুচ্ছ জ্ঞান করা। এটি এমন এক গুনাহ, যা ইবলিসকে আল্লাহর রহমত থেকে চিরতরে বিতাড়িত করেছিল। আল্লাহ তাআলা বলেন-

وَلَا تَمْشِ فِي الْأَرْضِ مَرَحًا ۖ إِنَّكَ لَنْ تَخْرِقَ الْأَرْضَ وَلَنْ تَبْلُغَ الْجِبَالَ طُولًا

‘পৃথিবীতে উদ্ধতভাবে চলাফেরা করো না। তুমি তো কখনো ভূমিকে বিদীর্ণ করতে পারবে না, আর উচ্চতায় কখনো পাহাড়সম হবে না।’ (সুরা আল-ইসরা: আয়াত ৩৭)

আল্লাহ তাআলা আরও বলেন-

إِنَّهُ لَا يُحِبُّ الْمُسْتَكْبِرِينَ

‘নিশ্চয়ই আল্লাহ অহংকারীদের ভালোবাসেন না।’ (সুরা আন-নাহল: আয়াত ২৩)

রাসুলুল্লাহ (সা.) বলেন-

لَا يَدْخُلُ الْجَنَّةَ مَنْ كَانَ فِي قَلْبِهِ مِثْقَالُ ذَرَّةٍ مِنْ كِبْرٍ

‘যার অন্তরে অণু পরিমাণ অহংকার আছে, সে জান্নাতে প্রবেশ করবে না।’ (মুসলিম ৯১)

আরও পড়ুন
হিংসা (হাসাদ): নেক আমল ধ্বংসকারী আগুন

হিংসা হলো অন্যের নিয়ামত দেখে তা নষ্ট হওয়ার কামনা করা। এটি অন্তরকে অন্ধকার করে দেয় এবং নেক আমলকে ভস্ম করে ফেলে। কুরআনের সতর্কবাণী হলো—

أَمْ يَحْسُدُونَ النَّاسَ عَلَىٰ مَا آتَاهُمُ اللَّهُ مِنْ فَضْلِهِ

‘নাকি তারা মানুষকে হিংসা করে সেই অনুগ্রহের জন্য, যা আল্লাহ তাদের দিয়েছেন?’ (সুরা আন-নিসা: আয়াত ৫৪)

রাসুলুল্লাহ (সা.)-এর সতর্কতা

إِيَّاكُمْ وَالْحَسَدَ، فَإِنَّ الْحَسَدَ يَأْكُلُ الْحَسَنَاتِ كَمَا تَأْكُلُ النَّارُ الْحَطَبَ

‘তোমরা হিংসা থেকে দূরে থাকো। কেননা হিংসা নেক আমলকে এমনভাবে খেয়ে ফেলে, যেমন আগুন কাঠকে খেয়ে ফেলে।’ (আবু দাউদ ৪৯০৩)

মৃত্যু: অহংকার ভাঙার সবচেয়ে বড় বাস্তবতা

মানুষ যদি কবরের নীরবতা একবার উপলব্ধি করত, তবে অহংকার ও হিংসার জায়গা থাকত না। এ জন্যই কুরআন মানুষকে স্মরণ করিয়ে দেয় যে—

كُلُّ نَفْسٍ ذَائِقَةُ الْمَوْتِ

‘প্রত্যেক প্রাণীকেই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে।’ (সুরা আল-ইমরান: আয়াত ১৮৫)

রাসুলুল্লাহ (সা.) বলেন-

أَكْثِرُوا ذِكْرَ هَادِمِ اللَّذَّاتِ

‘তোমরা বেশি বেশি স্মরণ করো আনন্দ ধ্বংসকারী বিষয়কে—মৃত্যুকে।’ (তিরমিজি ২৩০৭)

আজ যারা ক্ষমতা, অর্থ ও সম্মানের গর্ব করছে- কাল তারা কবরের অন্ধকারে একা পড়ে থাকবে। সেখানে কোনো অহংকার কাজ দেবে না, কোনো হিংসা উপকারে আসবে না। কাজ দেবে শুধু বিশুদ্ধ ইমান, বিনয়ী অন্তর ও মানুষের প্রতি সদাচরণ।

তাই অহংকার নয়—বিনয় বেছে নিন। হিংসা নয়—কৃতজ্ঞতা ধারণ করুন। কারণ মাটির ওপরে আমরা অল্প সময়ের অতিথি, আর মাটির নিচে আমাদের অবস্থান দীর্ঘ। আল্লাহ তাআলা আমাদের অহংকার ও হিংসা থেকে হেফাজত করুন। আমিন।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

Logo

সম্পাদক ও প্রকাশক: মহিউদ্দিন সরকার