বিজ্ঞাপন
হন্ডুরাসে পিকআপের ধাক্কায় খাদে পড়ল যাত্রীবাহী বাস, নিহত ৯
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ২৯ নভেম্বর ২০২৬, ০৯:০৪ এএম
বিজ্ঞাপন
মধ্য আমেরিকার দেশ হন্ডুরাসে পিকআপ ট্রাকের সঙ্গে সংঘর্ষের পর নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে গেছে একটি যাত্রীবাহী বাস। ভয়াবহ এ দুর্ঘটনায় অন্তত ৯ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ২৮ জন।
শনিবার (২৮ নভেম্বর) দেশটির কোমায়াগুয়া বিভাগে এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছে স্থানীয় দমকল বিভাগ। বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, সাম্প্রতিক সময়ে মধ্য আমেরিকায় ঘটে যাওয়া ধারাবাহিক প্রাণঘাতী বাস দুর্ঘটনার সর্বশেষ ঘটনা এটি।
হন্ডুরাসের দমকল বাহিনীর তথ্য অনুযায়ী, নিহতদের মধ্যে বাসচালক, তিনজন পুরুষ ও পাঁচজন নারী রয়েছেন। দুর্ঘটনার সময় বাসটি উল্টে গেলে বেশ কয়েকজন যাত্রী ছিটকে সড়কের বাইরে পড়ে যান বলে জানিয়েছেন ঘটনাস্থলে উদ্ধারকাজে নিয়োজিত এক উদ্ধারকর্মী।
জানা গেছে, ‘ট্রান্সপোর্ট ক্যারোলিনা’ পরিবহন সংস্থার বাসটি রাজধানী তেগুসিগালপা থেকে প্রায় ১৭০ কিলোমিটার পশ্চিমে অবস্থিত লা এস্পেরানজা শহরের উদ্দেশে যাচ্ছিল।
পথে কোমায়াগুয়া বিভাগের একটি খাড়া ও আঁকাবাঁকা মহাসড়কে পৌঁছালে বাসটির সঙ্গে একটি পিকআপ ট্রাকের সংঘর্ষ হয়। এতে চালক নিয়ন্ত্রণ হারালে বাসটি সড়কের পাশের খাদে পড়ে যায়।
দুর্ঘটনার পরপরই উদ্ধারকর্মীরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করেন। এ ঘটনায় আহত ২৮ জনকে চিকিৎসার জন্য নেওয়া হয়েছে।