বিজ্ঞাপন
ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘কানি’, ঝুঁকিতে যেসব এলাকা
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ২৯ নভেম্বর ২০২৬, ০২:২৩ এএম
বিজ্ঞাপন
অর্ণব, মুরাসু,আকভান । গেল এক মাসে বঙ্গোপসাগরে ৩টি ঘূর্ণিঝড় তৈরি হয়েছে। এবার আগামী ২৯ নভেম্বর নাগাদ দক্ষিণ আন্দামান সাগরে একটি নতুন ঘূর্ণাবর্ত এবং পরবর্তীতে বঙ্গোপসাগরে নিম্নচাপ ও ঘূর্ণিঝড় তৈরির সম্ভাবনার কথা জানিয়েছে ভারতের আবহাওয়া দপ্তর (আইএমডি)। আসন্ন এই ঘূর্ণিঝড়ের নাম হতে পারে ‘কানি’। ঘূর্ণিঝড়টির নামকরণ করেছে মালদ্বীপ।
ভারতীয় আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী, ২৯ নভেম্বর নাগাদ দক্ষিণ আন্দামান সাগরে একটি ঘূর্ণাবর্ত তৈরি হতে পারে। এটি ৩০ নভেম্বর থেকে ২ ডিসেম্বরের মধ্যে দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে নিম্নচাপে পরিণত হওয়ার সম্ভাবনা রয়েছে।
এরপর ২ থেকে ৫ ডিসেম্বরের মধ্যে সিস্টেমটি শক্তি বাড়িয়ে সাধারণ নিম্নচাপে পরিণত হতে পারে। তবে এটি শেষ পর্যন্ত ঘূর্ণিঝড় ‘কানি’-তে রূপ নেবে কি না, তা এখনও নিশ্চিত নয়। একাধিক আবহাওয়া মডেলের মতে এটি সমুদ্রেই দুর্বল হয়ে যেতে পারে।
সিস্টেমটি ঘনীভূত হলে তা পশ্চিম ও উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হয়ে শ্রীলঙ্কা ও তামিলনাড়ু উপকূলের দিকে এগোতে পারে। আপাতত পশ্চিমবঙ্গ উপকূলে এর সরাসরি আঘাত হানার সম্ভাবনা সতর্কতা নেই।
কলকাতার আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে, ঘূর্ণিঝড়ের প্রভাবে আগামীকাল থেকে দুদিনের জন্য দক্ষিণবঙ্গে বৃদ্ধি পাবে তাপমাত্রা। সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা দুই থেকে তিন ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বেড়ে অনেকটা নষ্ট করবে শীতের আমেজ। কলকাতার রাতের তাপমাত্রা ১৭ থেকে পৌঁছে যেতে পারে ১৯-২০ ডিগ্রির ঘরে। কলকাতায় দিনের পারদ ২৬ থেকে বেড়ে পৌঁছে যেতে পারে ২৮-২৯ ডিগ্রির ঘরে।
দক্ষিণবঙ্গে ফের পারদ নামবে ডিসেম্বরের ৩ তারিখ থেকে। মাঝে কয়েকদিনের বৃদ্ধি পাওয়া দিন ও রাতের তাপমাত্রা ফের যেভাবে বেড়েছিল সেইভাবেই কমে আসবে। ফের ৪ তারিখ থেকে শীতের আমেজ ফিরবে।