বিজ্ঞাপন
এনওয়াইপিডি পুলিশ একাডেমিতে ‘ফ্র্যাটার্নাল ডে’ উদযাপনে বাংলাদেশি-আমেরিকান পুলিশ অ্যাসোসিয়েশন
অনলাইন ডেস্ক
প্রকাশ: ২৭ নভেম্বর ২০২৬, ০১:১৩ এএম
বিজ্ঞাপন
যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক পুলিশ ডিপার্টমেন্ট (এনওয়াইপিডি)-এর উদ্যোগে পুলিশ একাডেমিতে বর্ণাঢ্য আয়োজনে ‘ফ্র্যাটার্নাল ডে’ (Fraternal Day) পালিত হয়েছে।
গত মঙ্গলবার (২৪ নভেম্বর) অনুষ্ঠিত এই বিশেষ আয়োজনে এনওয়াইপিডির অন্যান্য স্বীকৃত ভ্রাতৃপ্রতিম সংগঠনগুলোর পাশাপাশি অত্যন্ত গর্ব ও সম্মানের সঙ্গে অংশগ্রহণ করে বাংলাদেশি-আমেরিকান পুলিশ অ্যাসোসিয়েশন (বাপা)।
পুলিশ একাডেমির এই বার্ষিক আয়োজনটি মূলত প্রশিক্ষণরত নতুন পুলিশ রিক্রুটদের সঙ্গে বিভাগের বিভিন্ন জাতিগত, ধর্মীয় ও সামাজিক ভ্রাতৃপ্রতিম সংগঠনগুলোর সরাসরি পরিচয় ও সেতুবন্ধন তৈরির লক্ষ্যে আয়োজন করা হয়।
বাপার পক্ষ থেকে জানানো হয়েছে, এই আয়োজনটি নতুন নিয়োগপ্রাপ্ত রিক্রুটদের সঙ্গে সরাসরি মতবিনিময় করার, কর্মজীবনের বাস্তব অভিজ্ঞতা ভাগাভাগি করে নেওয়ার, প্রয়োজনীয় দিকনির্দেশনা দেওয়ার এবং আগামী প্রজন্মের পুলিশ কর্মকর্তাদের অনুপ্রাণিত করার এক চমৎকার সুযোগ এনে দিয়েছে।
সংগঠনটির নেতৃবৃন্দ উল্লেখ করেন, পারস্পরিক এই সংযোগ ও সহযোগিতার মাধ্যমে এনওয়াইপিডি পরিবারের মধ্যকার ভ্রাতৃত্ববোধ আরও সুদৃঢ় হচ্ছে।
উল্লেখ্য, ২০১৫ সালে প্রতিষ্ঠিত বাপা নিউইয়র্ক পুলিশ বিভাগে কর্মরত বাংলাদেশি বংশোদ্ভূত পুলিশ কর্মকর্তা, গোয়েন্দা, ট্রাফিক ও স্কুল সেফটি এজেন্টদের প্রতিনিধিত্বকারী একটি অন্যতম প্রধান সংগঠন, যা নিয়মিতভাবে নতুন প্রজন্মকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীতে যোগদানে উৎসাহ ও পরামর্শ দিয়ে আসছে।